জলকাব্য - ৬ - কেড়ে নিল মনের কেওড়াবন
১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলিটা, দূর নক্ষত্রপথের স্তব্ধ তারাপথ,
সমুদ্রজলের দর্পণতলে মিটিমিটি
আলোর পিদিম জ্বেলে সকল অতল-
গহীন আধারের বুকেপিঠে
ভালবাসার আলোছায়া-
অদৃশ্য চুম্বনদৃশ্য,
নয়ন দিগন্তরেখায়
প্রশান্তির নিরিবিলি ঢেউ,
গুরুয়া মেঘেরঘটায় কুঞ্চিত
পাপড়ি অভ্রখনি, পরশ বুলায়ে
অজস্র নারকেল বাগান, ঝাউগাছ,
একাকী দুপুর, ডানা মেলা গাঙচিল,
অবিরাম সমুদ্রতটে প্রেমিক-
সমুদ্র শিখার অবিরাম চুম্বন,
নীরবে বিস্তৃত বালুচরি ঝিনুক কুড়িয়ে
প্রেমিকার মোলায়েম শুভ্র হাত,
অজস্র রাতের শেষে দিন,
দিনের শেষে রাত,
ভোরের সূর্য ডানায় ভেসে,
উদ্ভাসিত প্রথম আলোর প্রেমে
জ্বলে ওঠা শিশিরসিক্ত মনে,
আধুনিকতার প্রতিটি মুখোশ খুলে,
বুনো আদিম হাসির তুলিতে,
বর্ণালীর প্রতিটি ঘন গাঢ় রং মাখিয়ে
সমুদ্র সৈকতবেলার নরম
মখমলি চাদরে অংকুরিত,
তোমার আমার একান্ত সমুদ্রক্ষণ-
হাতছানির মিষ্টি কায়দায়,
জনপ্রিয়তার বাধ ভেঙে,
রুপোলি পর্দার ফিনফিনে
জর্জেট শাড়ির মেঘে
পড়ন্ত বিকেল আদাড়ে
কেড়ে নিলে মনের কেওড়াবন।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন
ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা...
...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে...
...বাকিটুকু পড়ুনমুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন