জলকাব্য -৭- নির্জন নিষাদ
২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হয়ত একদিন ধসে যাবে
বাঁধন দেয়াল গুলো
তীব্র ঝাঁকুনিতে চুরচুর আয়ু-
ভেঙে যাবে সব ফুলদানি ফুল
চিনামাটি প্লেট, জংধরা স্নায়ু।
দিকবিদিক দিশেহারা হয়ে
প্রকম্পিত পাথারে অনুরণন,
নেচে উঠবে শত চঞ্চলা ঢেউ,
অবুঝ-শিশু হাসির মতন!
সেদিন আমি ছুটে যাব
তোমার কোলের ভাজে,
ঝরে যাব কিছু জল হয়ে
সেই ইট কাঠে ভরা
শ্মশান ভূমির মাঝে!
নীরবে ডেকে ওঠা ডাহুক পাখিদের
কর্কশ আর্তনাদে দিনরাত্রি যার,
ভেসে যাব সেই সমুদ্রতটে
সহস্র সহস্রবার,
লালিমার লাল মিশিয়ে
দিগন্তরেখার পার-
গেয়েছি যত গান কবিতা
রূপসী বনলতার,
হাত জোড় করে কিছু
ভালবাসা চন্দ্রাহত জোয়ার,
মিলনের প্রবল বাসনায়
সেকি শুধুই স্নায়ুবিষ আধার?
সমুদ্রকূল খেয়াতরী বেয়ে
ভেঙে যাক নিষাদ দেয়াল-
নির্জন মেঘ ধাঁধার!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন