ব্যবচ্ছেদ -২- রজনী বাঁধ
৩০ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু হৃদয় গোলার বারুদে পোড়া গন্ধ-
ইতিহাসগ্রাফের ধারায় বসতি সভ্যতা উনুন,
ঋদ্ধিমান যোদ্ধার ঘোড়ার খুরে উড়ে উড়ে
বিলুপ্তপ্রায় জীবন্ত ফসিল খোলস জুনুন।
এই সস্তাদর প্রেমবাজারে পুঁজিপতি মন,
রুপোলি সিলিকন হাতে রজনী যৌবন।
অবয়বে লেপ্টে থাকা বখতিয়ার সুজন,
লুটেছে নির্জন ভাণ্ডার আধুনা বদন।
ইতিহাস তবে ভুলে গেছে প্রেম কারে কয়,
দেহ কি পাঠশালা, ভক্তি তাকেই করা হয়?
যদি তাই হয় প্রেম তবে কেন তাজমহল?
প্রেম কি সিলিকন ভ্যালি, মদিরার জল?
ডাকফেস কিউটনেস, সেল্ফির বাহার,
আধুনিক সভ্যতায় প্রেতাত্মার আহার।
আইফোন প্রেম আর খিলখিল হাসি,
আধুনা প্রেম এ কোন সুর, কোন বাঁশি?
আধুনিক হতে গিয়ে জীবন্ত ফসিল,
হৃদয়ের নাচ থেমে বদনের মিছিল।
ফুলে ফুলে অলিদের গেরুয়া গান
বখতিয়ার মানে নাতো আলোর সন্মান,
দুহাতে গুঁজে নিয়ে সুন্দরী ললনা,
প্রেম হল আদিখ্যেতা এত এত বাহানা!
বদনের দাবি বুঝি মননের নয়,
বদনকে ভালবেসে প্রেম করিতে হয়!
বদনে বদন জ্বলে, বদনই সুধা,
প্রেমের সময় নাই, বদনে ক্ষুধা।
জংগল শাবকের থাবা মেলা ধার,
দেখা মেলে অহরহ হইলে আঁধার
আসল বনের বাঘ দেখবে যদি,
মনের ভূগোলে আঁক খরস্রোতা নদী।
বদনের ঘ্রাণজ ভুলে তৃপ্ত মনন,
বনের মাঝে চাষ প্রেমের বুনন।
বদনের দাবি সে তো হরিণের স্বাদ,
সিন্ধুর মাঝে তবে কে দেবে বাঁধ?
অবাধ জলের তোড় রুখে দাও ক্ষণ ,
সমুদ্র ভেনাস নয় আধুনার যৌবন!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন