জলকাব্য-১০- প্রেম ফুরোবে বলে
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম ফুরোবে বলে মরা গাঙ শুকালে
নারিকেলের ঝিরিঝিরি পাতায়,
অজস্র ঢেঊ ভেঙে ছেঁড়া পাল মাস্তুল
মাঝি এই টুকরো পেনিনসুলায়।
এমনি করে বয়ে নিতে নির্মম রাত,
চন্দ্রিমা জানে কত সয়েছি আঘাত।
একাকী নির্জন রাতের শেষে ভোর,
তবুও খোলেনি সমুদ্র বুলন্দ বাহুডোর।
নিয়তি তিথির শুধু ঢেউতোলা ক্ষয়,
এপারে প্রেম ছিল ওপারে বিজয়।
সমুদ্রজলে তাই অসমাপ্ত ভুল,
দিব্যি ভুলে গেছে প্রেমের মাশুল।
মনের কোনাচে রাখা স্বপ্নময় দিন,
ফেনিল জলের ধারায় আজো অমলিন।
বিকিয়ে জলেরদামে সাত নরি হার,
হয়েও হল না মাঝি ওপারে যাবার।
পাষাণ মরার গাঙ তুলে নিল সবি,
স্মৃতির পটে তার আবছায়া ছবি।
ডুবে যাওয়া দুটি দ্বীপ নিষাদের ডেরায়,
বিভক্ত প্রেমরেখা কাঁটাতার ঘেরায়।
অজস্র খণ্ডে খণ্ডে ভাঙা সমুদ্র হৃদয়,
সর্পিল ঘুর্ণি পবন প্রকান্ড প্রলয়,
চারিদিকে রুদ্র বানে শিহরিত ভূম,
দমকা হাওয়ার চিঠি বুকে আঁকে চুম,
ওপারের নিঠুরিয়া পাঠালে সে বাণ,
সমীরণ বলে গেছে ভুলে যাওয়া গান।
বিরান পাথার মাঝে একা কত কেঁদে,
দিন গেছে রাত গেছে বিরহ বিচ্ছেদে।
বন্দরে বন্দর তাই থমকে যাওয়ার মেঘ,
দরিয়ার দিল শুষে ছেয়ে যাওয়া আবেগ!
এভাবে সাগর ছুড়ে চলে যাওয়া সুদূর,
পান্না হিরার মালায় ভুলে গেছে নূপুর!
রুপোলি চুনিয়া মেখে সাজাবো যে তাই,
এপারে আপন যাহা ওপারেতে নাই।
ওপারে থাকল হৃদয় এপারে জীবন,
জোয়ারে ফুলেছে বুক ভেসেছে স্বপন।
একাকী পাথার বুকে ক্ষরিত শপথ,
গাঁথিব এপারে একা বাকিটুকু পথ!!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন