জলকাব্য - ১৩ - ড্রিম লিফস
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাকিত্ব
প্রত্যুষ নেমে আসে মনে জল
আধাঁরের চাবুক হাতে,
একাকিত্ব সুনামীর ঢলে,
অজস্র কালোজল মেখে দিঘীদের বুকে,
বলে ভালবাসি ভালবাসি,
প্রিয়তম প্রেম চাই, সমুদ্র প্রেম।
কিন্তু প্রেম ঘুমিয়েছিল দিবসে গভীরতায়,
শুনসান গলি হয়ে, উদাসী বাতায়ন খুলে-
নিশীথ খুঁজে ফিরে ক্লান্তজল ঘুমের চোখ,
ঢেউয়ের চাবুক তুলে জলে বারবার
প্রেম বলেছিল- ভালবাসি, ভালবাসি।
হায়, এ দিবসের প্রেম শুধু ভুলেছে আলো,
হায়, এ রজনী তাই এতোই ঘনকালো,
বিনিদ্র সমুদ্রতট জেগেছে ঢেউহীন অপলক।
প্রত্যাশায়
তবুও আমি চেয়ে থাকি একদিন,
সে আসবে আমার প্রান্তর জুড়ে,
সোনালি ধানক্ষেতে, শালিকের ঠোঁটে,
স্বপ্ন দুয়ার খুলে সবুজে ঘুম হাতে।
যে পথ মিলেমিশে হয়েছে লাল,
সূর্যস্নানের সমুদ্র আলতা মেখে,
মিশে যাব দুজনায় সেদিন সেই পথে,
ঘুমোবো লালচে দুটি পাতার সাথে।
স্বপ্নঘোর
কিন্তু আজ,
ভুলে যেতে পৃথিবীর চাকচিক্যময়
আধাঁরের অন্ধ জৌলুশ,
দীঘির কাল ঘন জল,
রাতের এই অদ্ভুত ক্ষণে,
স্বপ্নপাতায় ভেসে,
আমরা হয়ত হব সমুদ্র জলে
ঝড়া পাতার খেয়া, লাল লাল স্বর্ণমৃগ,
রাশি রাশি ফুলেদের সাথে, বয়ে নেব শতাব্দীর
নৈসর্গিকতায় সমুদ্রপ্রেম, সমুদ্র জল।
এভাবেই কাছে পাবার
এতটুকুই স্বপ্নঘোর অপলক
খুঁজে প্রত্যুষ আঁধারে আলো,
আর বলে যায় প্রেম, ভালবাসি, ভালবাসি।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন