জলকাব্য -১৫ - অব্যক্ত কিছুকথা
১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার অতল জলে বোনা এই সমুদ্রপ্রেম গাঁথা,
কেউ বলেছে প্রেম যেন শুধু বিরহী পদ্মপাতা।
কেউ বলেছে শব্দজালে এলোমেলো কবি মন,
কেউ দেখেছে অক্ষর মালা দেখেনি সিন্ধু ধন।
এলিটা,
কিছুকথা ছিল যা
সমুদ্রজলের বুকে লালচে রঙটি এঁকে
বলেছিল কবি, "জালঘেরায় ডুবেছে প্রেম",
আমি বিব্রত হইনি।
জানি জলের রঙে কোন ভুলত্রুটি নেই,
যা ছিল সবই স্বতঃস্ফূর্ত প্রকাশ-
কখনো যমুনার কাল জল, মেঘনার
ঘোলাটে প্রেম, সমুদ্র বেদনার্ত নীল,
কখনোবা চঞ্চল ঝর্না স্বচ্ছ বিশুদ্ধতা ।
আমি শুধু দেখেছি চিকচিক করা শিশিরজল,
আমায় যা দিয়েছে তুমি সযত্নে ,
তা ছিল আমার কাছে প্রথম প্রেমের ক্ষরণ।
আর তাই আজ বহুদিন পর
শুধু তোমার ডাগর দুটি চোখে
আমার চক্ষু তুলে
আমি বলতে চেয়েছি-
"এই আমিতে আর আমি নেই,
এই নদীতে আর নদী নেই
এই জলে আর জল নেই-
এই তুমিতে আর তুমি নেই
শুধু আছে এক বিশাল সমুদ্র,
নীল নীল ঢেউ, বিস্তৃত হাসি,
যতনে যা দিয়েছিলে বিন্দুবৃত্ত রুপে,
ফিরে সে নিতেই পার,
এ সমুদ্র বিশাল, একান্তই যে তোমার!"
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন