ব্যবচ্ছেদ - ৪ - ভাঙবে আঁধার কালোর
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতের আঁধার বলে খিলখিল হাসি
এই উদাসী রাতে কভু আসবে না শশী,
বাতায়নে হাসবে না নিরন্তর সে,
ধন্য ধরার মাঝে হাসি ছড়িয়ে যে।
রাতের নিবাস তাই পুরু কালো ঢেকে,
অন্তর বলয় ঘেসে, ঘন ভারী মেঘে।
বিবাগী রাতের তারায় চন্দ্রিমার ঢং,
সবুজের প্রান্তর, আর একটুকরো রঙ,
আঁধারে ধাঁধাঁ বদলে আরো ঘন হয়ে,
সমুদ্রতট আলো তার ডুবে গেছে ক্ষয়ে।
অতল খুঁজেনি সে ভোর, সূর্যকে হেঁকে,
গাঙচিল খুঁজেনি মেঘ, দিকে দিকে ডেকে!
তাই দেখেছে কেউ ঘন বিবাগীর রাত,
অমাবস্যা পূজ্য মন বাড়িয়েছে হাত।
ডুবেছে শৈলমাটি বিশাল সে গিরি,
জিঞ্জীর বাঁধা খুলে জিঞ্জীর ঘিরি,
হিসেব কি শুধু তাই ডুবে যাওয়া মাটি,
নিয়ে এ ধরার বুকে দেহ খানা খাঁটি!
হিসেব কি শুধু তাই পেয়েছি যা কষে?
হিসেব কি শুধু তাই নিয়েছ যা দোষে?
খাতার আঁকিবুঁকিতে মেলে নাতো ভার,
অজস্র গরিমা গাথা প্রকৃতি উজার!
অন্ধ, উদার মনে খুঁজে দেখ তারে,
ভুবন সেজেছে যার মতি মালা হারে।
কাল মেঘ গলে যাবে উদাসী হয়ে,
তোমার আমার মনে সুর্যটি ছুঁয়ে!
উপরে হাসবে কেউ সুভাষিত হাসি,
ভাঙবে আধাঁর কালোর সর্বনাশা বাঁশি!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন