সনেট-৮- কাল মেঘ গেছে ছেয়ে
৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনশান এ পৃথিবীতে কান্নার ঢল-
লহুর লালচে বানে ভেসেছে জঠর,
বন্দিনী কেঁদেছে একা গহীনে অতল,
রক্তশূন্য দেহ, রক্তাভ অক্ষিকোঠর।
নিজ সন্তান খেলেছে নিয়ে মরণাস্ত্র,
ইতিহাস ছুঁড়ে হাতে যুদ্ধ অগ্নি গোলা,
ভুলেছে জীবন-গান, বেদ-পুঁথি-শাস্ত্র,
মনে তার হিংস্র-নাদ, জয়ভেরি দোলা।
লহু কত সুখ-রেনু জননীর লাল?
মায়ের সুফলা বুকেতে খঞ্জর মারি-
ছিঁড়ে ফেলে অবুঝ তোর বন্ধন নাড়ি,
ধরনীর বুক দেখ ক্লিষ্ট কংকাল!
আপন সন্তান মুখ দেখ দেখি চেয়ে,
আঁধারে কেমন কাল মেঘ গেছে ছেয়ে!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন