ব্যবচ্ছেদ -১০- ডার্কনেস অব হার্ট
০১ লা জুন, ২০১৭ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দিবাগত রাতের হুতুম
ঘড়ির কাঁটায় চেপে ধরেছে
চেনা পথের বেনামি জগদ্দল পাথর।
গতি নেই শিশুতোষ লাটিমের ঘুর্ণন পথে-
থমকে থাকা স্নায়ুর কানে
কত রূপকথা গানপাখি,
ডালে ডালে কত ঘুম পাড়ানিয়া গান;
রাত এসেছে শুনশান শিরায় শিরায়-
ঘুমিয়ে পড় রাতের প্রহরী!
এই অশরীরী রাতের পর্দা খুলে
নামে সরীসৃপাদির হিস হিস ছোবল;
ফিন তোলে হায়েনার চকচকে দাঁত-
যেন খুবলে নেবে বনহরিনীর সবটুকু প্রাণ।
সারমেয় হুংকার তোলে হাতির শরীরে কম্পন,
রক্তচোষা বাদুড়ের ঝাপটায় ওষ্ঠাগত
ঘোড়ার পাঁজরের ভেতরে
ডিব ডিব গাধার হৃদপিন্ড।
ক্রান্তিবৃত্তে ঘুরছে সিংহ শাবক,
বল নেই নখরঞ্জনীর মিথ্যে থাবায়!
এই দিবাগত রাতেই সকল মানবতার
গোরস্তানে বিদায় হে সুখপ্রদ কাল বিদেহী
মহাপ্রাণ, অস্থিরতার এই চক্রবাকে তুমি ঘুমাও-
আর আমরা স্বাক্ষী হুতুম ঘড়ির কাঁটায় থমকে
শিশুসম খেলার ঘুর্ণিবিহীন লাটিম,
হায়েনার থাবানো বনহরিনীর অবশিষ্ট প্রাণ-
অভিশাপগ্রস্ত হয়ে রাহুমুক্তির অপেক্ষায়।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন