ব্যবচ্ছেদ -১১- বার্ন ইন হেল
১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বয়ে যাও হে দহন পবন; শতাব্দীকাল দাবানল
বয়ে যাও শতগুণ হয়ে সাব্যসাচী লৌকিকতায়
নেচে যাও শতদ্রু বাস্তবতায়-
আর অনাচার ফুঁড়ে হোক পাক
এই জাহান্নামীদের বুকে বুকে,
মুক্ত কর মানব যত মরছে যারা ধুঁকে ধুঁকে।
অগ্নিবীণার সুরে গেঁথে দাও
পাপীর বুকে এক হাহাকার,
অমানুষ জ্বলুক তার নিজ অগ্নি মুখে;
রাজন্য এসো; এসো-
কু'ন ফায়া কু'ন-
খেল দজলা ফোরাত হাবিয়ায়;
শ্যামল পিঙল বসুধায়;
আর্তস্বরের দিকে দিকে!
অসীম তুমি,
জিঞ্জির যত পিঞ্জির জুড়ে;
ভেঙে দাও তার বাঁধ-
প্রবল প্রতাপে চূর্ণিত কর
যত পাপীয়সী গড়েছে ফাঁদ;
নিরীহ মানবতার পথ ঝুকে!
বর্বর যত পশুপতি নর; হৃদে চিত্রিত লুসিফার-
আঘাত হান পাষণ্ড বুকে;
স্বপ্নভূক নির্বাণ হোমে জ্বলে পুড়ুক সে ছারখার!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন