অনুকাব্য- ১ - উফ, কি মাল্টি প্রতিভা.....
১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১|
খুঁজে পাবার কিছুই নেই
এই অযাচিত ক্ষণে সে এক কাপুরুষ
মাত্র পাঁচমিনিটেই থরোথরো হরি...
তবুও সম্মোহিত কোন নারীর চোখ
মাস্টার অথবা ভিসা কার্ডে
অর্থকড়ির ঝননরণন, সভ্যতার লাজ!
২|
শহরকে বলার কিছুই নেই আমার
শুধু দেখি রাতে সে এক লাস্যময়ীর
ঝিকিঝিকি নক্ষত্রপুঞ্জ....
প্রোজ্জ্বল আসমান থেকেও উজ্জ্বল
বয়ে চলে অনাবৃত পথে সোজা
মহাবীর্য পাণ্ডব ট্রাম্প পুতিনের
মিথ্যেবাদী ব্ল্যাকহোল ...
সামন্তবাদ, পুঁজিবাদ সুখে!
৩|
আর আমাকে খুঁজেছি আমি
কিছু কবিতার ছত্রেছত্রে
খুঁজেও পেয়েছি তার এক ছায়াপুরুষ
যে আমার বিবেককে প্রতিদিন পিষ্ঠ করে
মহাপুরুষ নই আমি এক ছায়াপুরুষ শিষ্য..
তাইতো দিনে মানবতা গান গেয়ে
আয়েশ করে প্রতি রাতে বুয়া অথবা বিলাই পেটাই....
৪|
মগডালের বাবুই পাখির বাসায়
কাকের উৎপাত দেখে
আমি থেমে থাকিনি,
ঢিল মেরেছি..
আমার দু-একটি ঢিলের শিকার হয়েছিল
কোন এক পাখির ডানা,
হাততালি উপস্থিত সবার,
কাক না বাবুই সেটা ব্যাপার নয়...
সিরিয়ান জংগী না শিশু সেটাও ব্যাপার নয়..
সাবাস এফ - এইটটিন...
৫|
উফঃ প্রতিভার ভিসুভিয়াস জেগে উঠে...
আনিসুল হকের পদ্যের তাড়নে....
জানালার রেলিঙ ধরে ঝুলে থাকা মুড়ির ঠোঙায়
কবে সে কবিতা পড়েছি মনে নেই...
শুধু মনে আছে ছাইপাঁশ লিখে
অনুকাব্য পদ্যে দু এক ছটাক
সারকাজম ঢেলে...
সুনীল সাবের অব্যর্থ প্রেমাবতার
কিংবা পুর্নেন্দ্রু পত্রীর কথোপকথনে
আমিও হতে পারি বেষ্ট সেলার কবি ......
কাব্য ভিসুভিয়াস,ললনাপ্রিয় ঝাক্কাস মাল্টি প্রতিভা...
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন