জলকাব্য -২০- নিঃস্ব লহরী
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি সমুদ্র দেখেছো কি?
ফেনিল উর্মিলহরী?
রাত্রিবাস যার সেই বিরান পথে
যেখানে আমি ভাসি একাকী ম্লানায়মান প্রশ্ন!
কেনো ক্ষুরধার হীরের ঝলকের মত পূর্ণিমারাত
যেখানে জ্বলত হাজার তারার ফুল
স্বপ্নীল পরীডানা ভেঙে আজ ফিকে হয়ে যায়?
এখন কেন ভেসে আসে শুধু কলঙ্কিনী ভূতুড়ে
অমাবস্যা মাখা কালোচিত মেঘেদের ভীড়?
তুমি সমুদ্র দেখেছো?
সেই উর্মিলহরী?
যেখানে খুঁজে ফিরি আজো অজস্রবার
সেই সব ফেলে আসা স্মৃতি
যেখানে হাতড়ে দেখি বুকের অতলান্ত...
যার ঢেউখেলানো জল জানে
কথার মালা, হাসির স্পন্দন
যারা কখনো বা সাজায় শত কাব্য বুদবুদ....
তুমি সমুদ্রজল দেখেছ কি?
গাঢ়তর বুকের নীল
কিংবা নীড়হারা গাংচিল?
থাক সে কথা; শুধু বলি
এখনো রাতের জ্যোৎস্না ভেজা সমুদ্রতটে
তুমি বিনে বিনেত্র দেখি চাঁদেরকণা
কলঙ্ক পূর্ণিমায় উগড়ে শত অব্যক্ত কথাকলি
আর এলোমেলো হই কক্ষপথহীন
আমি এক নিঃশেষ ধ্রুব;
প্রখর রুদ্র অনীল বয়ে নিঃশেষ তুফান
ব্যর্থ আস্ফালন|
তাই সমুদ্র অর্গল বলে ফিরে যাও শঙ্খচিল,
বিপন্ন তুমি|
তবুও নিঃশেষ এক চেয়ে অপলক
অজানা উর্মি পথে....
উম্মাদ আকাঙ্ক্ষায় ভেসে নিতে
সব মালাবার ঢেউ....
আর জপি একাগ্রচিত্তে
আমার অস্তিত্ব হোক আজ নীলাম্বু সলিল,নীলাম্বু ঘন...
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন