অনুকাব্য - ২ - একপাঞ্জা রম্য লিমেরিকস
২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। কবি
নবিশ আমি কবিতা লেখেছি যত
আশেপাশে গুঁত্তাও খাইছি তত;
কেউ বলে চল ডান কেউ বলে বাম
বুঝিনা তো আমি কিছুই; কবিতা বদনাম,
কবিদের হাটে আমি লজ্জাবনত!
২। কলিগ
তুই ভাই অফ যা আর না মাথা খাইস
রাজনীতির এই ফাউ পাচ্যালে খালি খালি চিল্লাইস,
বাঙালি হইছস বলে চাপায় এত জোর
যা বাবু ঘরে যা, নয় বৌয়ে দেবে দৌড়!
কি কমু ভাইজান আর সব হালায় বদমাইশ...
৩। বস
এই যে মিস্টার ফাইলটা কেন রেডি নাই
আর কত বাহানা আরও কেন সময় চাই?
অনেক সময় দিয়েছি তো দিলাম আরো দিনটা
তিন বছরের অডিট বুঝি নইলে চাকরি ঘন্টা।
বস তুমি এমন কেন খালি কর খাই খাই...
৪। জিগরি দোস্ত
বন্ধু আমার বিয়ের ডালায় পাশে তাহার কনে
তুড়ুঙ তুড়ুঙ বেল বাজিল মনের টেলিফোনে
আমি তো ভাই মনে মনে প্রমোদ গুনে বলি
এতো করে বলার পরেও পুজোর পাঁঠাই হলি!
বিয়ের টাইম আসার আগেই বিয়ে করলি কেনে?
৫। কোরবানি
কুরবানিটা আইসা গেল খামু সব গোশ্
সেল্ফি দিমু ফেসবুকেতে আমার গরু জোশ
পাড়ার মেয়ে এঞ্জেলিকা তোমায় দিমু পোক
সাথে আছে ইউরোকোলা খাইবানি দুই ঢোক!
নতুন যুগের পোলা আমি আমার কি দোষ!
সর্বস্বত্ব সংরক্ষিত
অন্ত্যমিলঃ প্রথম+দ্বিতীয়+ পঞ্চম লাইন এবং তৃতীয়+চতুর্থ লাইন
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন