ব্যাবচ্ছেদ - ১৭- সবুজ স্বপ্ন, সবুজের জাল....
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[

আমি দেখছি..
আমি এই জনসমুদ্রে ভাসছি..
এই জনতার ভীড়ে হাবুডুবু খাচ্ছি....
আমি দেখছি শত মানুষ হেটে চলে
অনবরত সোজাসুজি লাইনে..
কারো পায়ের ক্ষিপ্ততা চিতার মতই
কেউ চলে নির্লিপ্ত..
কেউ নুয়ে পড়ে বয়সের ভারে
কেউবা আবার হেটে চলে আরামে..
কেউবা দ্রুত অতি দ্রুত..
কারো সাথে কারো চোখাচোখি নেই..
না ফুলে, না পাতায়, ..
কারো কারো চোখ রক্তকমল... .
ফেটে পড়বে এক্ষুনি..
তবুও হেটেই চলছে যুবক, যুবতী, বৃদ্ধ..
আর এর মধ্যেই আমি ভেসে চলি...
মাঝেমধ্যে
দুএকটি অনাহারী পাখি আড়চোখে তাকায়
আমার দিকে..
আমি ওদের আমার হাতের বাদাম দেই
ওরা খেয়ে নেয়..
আমার হৃদয়ে অংকুরিত হয় সবুজ ঘাস..
আর এর মধ্যেই আমি ভেসে চলি...
মাঝেমধ্যে
আশেপাশে দু একটি গাছের শাখায়
কিছু শাখামৃগ ঝুলছে..
জাপটে ধরে সরু সরু ডাল.. পরম মমতায়...
আমি নিমগ্ন হয়ে গুনি ওদের জমা রাখা সুখ..
ভাবি বিংশ শতাব্দীর যুগেও প্রকৃতি ওদের মা..
হাত বেড়িয়েই ছুঁয়ে ফেলে...
এই ইট কাঠ ঘেরা মানব জঙ্গলে..
তারপর হঠাৎ আমার মনে হল আমি এতিম,
স্বজাতিপূর্ণ এই পার্কটি একটি এতিমখানা..
আমি অ্যাডিডাসের জুতোটা খুলে নরম ঘাসে পা দেই..
আমি দেখছি
আমি প্রকৃতির কোলে ভাসছি
আমার চোখ জুড়ে সবুজ স্বপ্ন, সবুজের জাল...
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১

আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন