somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুপ্রিয় কবি নীলপরির "মহিয়সী" কবিতার অনুভবে

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভ্রমরের ডানা

আর তাকেও বলা যায় নক্ষত্র বলাকা পাখা~
হিম হিম বাতাসে যার ভালবাসা মধু মাখা..
যে ছুঁয়ে গেছে রহস্যাবৃত উষ্ণসাগর ঘেঁষে
মিহিদানা মিহিপ্রেম বালুকা বেলার দেশে...
উত্তর থেকে দক্ষিণ বক্ষোজ বলয় কোলে..
প্রকাণ্ড সুনামি বেগে ঊর্মিমালায় দুলে..

ইকারুসের মত যাকে ছুঁয়ে দিতে
প্রসন্ন মেঘের কোলে রঙ আঁকে
পাড়ার পটুয়ারা দিবারাত্রি হৃদয় আলতা দিয়ে..
রক্তিম দিগন্তরেখায় রঙিন নেশা ছুঁয়ে..

তাদের মত
আমি আটলান্টিক কিংবা প্রশান্ত নই প্রিয়তম..
আমি চির উষ্ণ প্রেমিকের বক্ষদেশ উজারিত
কোন হিমালয় কোলে গাঙ্গোত্রীর ঝর্ণাপাত..
কোন সীমান্তপ্রদেশ বাধা না মেনে
সমস্ত দুয়ারে আমার করাঘাত ....

আমি প্রেম..আমি সমুদ্র..আমি জল
আমি সরোবর উদ্ভাসিতা সরোজিনী দল..
ফুটি নয়ন মেলে নক্ষত্রপথে অধর তৃষা হয়ে.
প্রেমিক বুকে ধ্রুবতারা জ্বলে রহস্য ছোঁয়া পেয়ে..
আমি নক্ষত্রগতির নক্ষত্র নেশা, গভীর ঘন থেকে...
আমি মিনাকুমারী, অনন্ত হাসি, প্রেমিক বক্ষে জেগে....

.
...

.....

....


সুপ্রিয় কবি নীলপরি রচিত "মহিয়সী"

শীতল জ্যোৎস্নার সাগরে দাঁড়িয়ে ছিলেন আপনি! গাঢ় মধ্য নীশিথে!
এক আঁজলা রোদ নিয়ে হাতে!
ক্লিওপেট্রা নিজে কাজল এঁকেছিল আপনার চোখে! ভ্রূ -বিভঙ্গে লুকিয়ে ছিল রহস্যময়ী নেফারতিতি!
আর মুখের আদলে ভরা ছিল রাধিকার বিরহ।
আপনার চোখের জলশিল্পে যখন মুগ্ধ বাতাস বইতে ভুলে যেত ।
ঠিক তখন দ্বিধা -জর্জর আপনি একা, একা, ব্যথার অলঙ্কার গুলো খুলতেন খোলা বাতায়নের পাশে!
আর পালিয়ে যেত আপনার নার্সিসাস প্রেমিকের দল!
কিন্তু, জানেন কি হে মহীয়সী?
আপনার হাতের নিহত রোদের ভেতরেও জীবিত ছিল উষ্ণতা !
যে উষ্ণতাকে কুর্ণিশ জানায় এইসব নার্সিসাসেরা
যতটা দৃষ্টি সীমানায় আবদ্ধ হতে পারে
তার চেয়ে ঢের বেশী বিস্তৃত ছিল আপনার সাম্রাজ্য! আপনারই অগোচরে।
আপনি তো নিছক দর্শনীয়া নন! স্বপ্নহীন বিরান উপত্যকার আপনি স্বপ্নিকা!
অমাবস্যার নিগূঢ় অন্ধকার চিরে, মোহিনী আপনি, চন্দ্রকলার মতো প্রতিভাসিত হন!
আর এই স্বপ্নর জাদুকরীকে দেখে বারবার মুগ্ধ হয়েছে, হবে আপনার অদেখা পৃথিবী!
বিরহ যাপন যারা সহেনি কখনো। পায়নি প্রেমের সন্ধান!
তারাও আপনার বিরহ নদীকে স্পর্শ করে প্রেমের ছোঁয়া পেয়েছে!
আর মুগ্ধ বিস্ময়ের পুষ্পাঞ্জলিতে ভরে উঠেছে আপনার আঁচল!
আপনি হয়ত দাঁড়িয়ে ছিলেন, সবুজহীন লোহিত মরুভূমিতে !
কিন্তু হে মহীয়সী, আজ আপনার আঁচল ছাপানো ফুল পড়ে সেই -মরুভূমিই হয়েছে মরুদ্যান!





সবাইকে দীপাবলির শুভেচ্ছা রইল!!
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×