somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনটি বছর সামুর সাথে..

২০ শে মার্চ, ২০১৮ রাত ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




লেখালেখির হাতেখড়ি সামুর সাথে। আজ তার তিনটি বছর পূর্ণতা পেল। তিন একটি বিশেষ সংখ্যা। তিন দ্বারা তিনটি কালকে প্রকাশ করা যায়। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। অতীত নিয়ে আজ তিনটি বছর পর যা দেখি তা নিয়ে আমি সন্তুষ্ট। শুকরিয়া আদায় করি এই ভেবে যে এখনো শ্বাস নিই কবিতার সাথে। সন্তুষ্টি এই যে সমুদ্র নিয়ে জলকাব্য আঁকি, জীবনের ব্যবচ্ছেদ করি,অনুকাব্যে লেখি, ভালবাসি সকল কবিতাকে, কবিতার প্রেক্ষাপটকে। অনুভব করার চেষ্টা করি প্রিয় কবিদের সকল কবিতা যতটুকু পারি।

কবিতাকে নিজের মত করে লেখতে পড়তে ভাবতে কে না চায়। আমিও তার ব্যতিক্রম নই।এই দীর্ঘ তিনটি বছর নিজের মত করেই লেখে গেছি। অনেক ভালবাসাও পেয়েছি। এই ক্ষুদ্র প্রাণে এ অনন্য পাওয়া। ব্লগে কবিতা লেখার বিনিময়ে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। হয়ত সাদা কাগজে নিজের লেখাটি ছাপাতে পারিনি, হয়ত কবিতার বইটি বই মেলায় তুলতে পারিনি তবে হলফ করে বলতে পারি সামুতে যা পেয়েছি তা কোথাও পেতাম না। নিজেকে প্রস্তুত করার জন্যে সামু একটি অনন্য চর্চাক্ষেত্র।

কবিতার চর্চা করতে গিয়ে কখনো আদিম যুগে, কখন মধ্যযুগে, কখনো রবীন্দ্র যুগে আবার কখনো ফিরেছি জীবনবাবুর দুয়ারে। তবে সবচেয়ে বেশি শিখেছি ব্লগারদের বিভিন্ন মন্তব্যের সমালোচনা আলোচনায়। যেহেতু আমি সমালোচনা তেমন একটা নিতে পারিনি তাই মনে করছি এখনো লেখক বা কবি হবার মত যোগ্যতা অর্জন করিনি। এই সামনের দিনগুলিতে তা কাটিয়ে উঠার প্রচেষ্টায় থাকব।নিজস্বতা নিয়ে মৌলিক লেখার বলয় তৈরি করা বেশ কঠিন তবে অসম্ভব কিছুই নয়।

আর সেই অসম্ভবকে সম্ভব করতেই সহব্লগাদের সহযোগিতা ও আলোচনা অত্যন্ত জরুরী। এই সুদীর্ঘ তিনটি বছরে অনেক ব্লগারের কথাই মনে পড়ছে। এক এক করে বলতে গেলে কথার শেষ হবে না। চলতেই থাকবে। প্রত্যেকের সাথে যে ব্লগীয় মিথস্ক্রিয়া তা নিয়ে এক একটি পোষ্ট করে বলে শেষ করা সম্ভব নয়। পরিশেষে সকল সহব্লগারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের ভালবাসার জন্যে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই! আর বিশেষ ধন্যবাদ জানাই সামু প্লাটফর্মের সকল কলাকুশলীদের! সামু না থাকলে এই চর্চা সম্ভব ছিল না। এমন একটি প্লাটফর্মের জন্যে সামুর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালবাসা!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×