ব্যবচ্ছেদ -২৫- উপভোগ কর হে নগরপালক..
২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী ভাবছ আজকাল তুমি সভ্য পুরুষ,
বাসার সামনে ফেনিল রেড ওয়াইনে
কর্তৃপক্ষের অযাচিত সিলগালা দেয়াল..
গালি দিচ্ছ নিশ্চয়...
ঠিক করেছ, একদম ঠিক!
এ অন্যায়,
এই শরাবময় শহর জানে...
তুমি যখন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলে স্কুল, কলেজ, মার্কেট..
ফেলে রাখা বাদামের খোসা গুলো আঙুরলতা হয়েছিল..
এরপর সেগুলো থেকে টসটসে
আপেল কমলা আঙুর গলে হয়েছিল সিডার ওয়াইন...
এমনকি, বাজারের পলিথিন ব্যাগ বিকেলবেলা যখনি জানালা গলে
ছুড়েছিলে ধাবমান রাস্তার বুকে...
ধীরেধীরে তা হয়েছিল অস্ট্রিয়ান রাম..
সরকার তখন ঘুমিয়ে ছিল..
সুস্মিতার হাতে হাত রেখে যখন ওর ঠোঁটে গুঁজেছিলে
আলুজ চিপস কিংবা এম্ব্রোসিয়ান ফ্রেঞ্চ ফ্রাই..
আর ফিরতি পথে কুঁচকে যাওয়া
প্লাস্টিক ঠোঙ্গা, মাউন্টেইন ডিউ বোতলে
মেরেছিলে বীর্যধারী লাথ...
তখন তা ম্যানহোল দিয়ে গলে পড়েনি...
ধীরে ধীরে সেটাও হয়েছে ইউরোপিয়ান শ্যাম্পেইন..
এরপর তোমার আংকেল সাব যখন খালের উপরে
তার পাঁচতলা বাড়িটা উঠালেন
তখন তা হয়েছিল রাশিয়ান ভোদকার গুদাম..
তাই আজ ঢাকার সরাববদ্ধতার জন্যে
তোমার বাসার সামনে
যে পানীয় জলের সরোবর
তার ঠিকাদারি সরকারের নয়, এ অন্যায়!
এর ন্যায্য অধিকার শুধুই তোমার..
উপভোগ কর হে নগরপালক
উপভোগ কর যুগযুগান্তর .... সর্বস্বত্ত্ব সংরক্ষিত..
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন