ধ্রুবতারা তুমি বুকেই জ্বলো -৩- তারপর জ্বালিয়ে দিও...
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিথ্যে বলোনা..
ধ্রুবতারা জানে তুমি আমার হতে চাওনি..
দিনের সকল ক্লান্তিশেষে শামখোল পাখিদের ঝাঁক
শান্ত নীড়ের পথে পাড়ি জমায় আড়িয়াল বিল..
প্রকান্ড আর্তনাদে উদাসী পবনের কানে কানে ওরা বলে যায়..
নেই নেই নেই...
করাতের মত রাতের দাঁতে আটকে থাকে
কর্কশ ঘুমহীন সেগুনের বন..
তবুও ফানুসের মত চৈতালি আকাশের বুকে অনাকাঙ্ক্ষিত স্বপ্নের উঁকি..
আমি তোমাতেই আছি..
অচেনা যুবকের বাহুডোরে বাধা তোমার সর্বাঙ্গ..
কখনো হরতকী চিবুক শ্যামাদের ফিন তুলে নেচে গেলে
শক্তপোক্ত পেশিবহুল বন্ধনে, উষ্ণ অধরের পেয়ালায়
খুঁজে নিও অমৃত হেমলক.. আমাকে খুঁজবে না জানি...
আমি নেই কভু কোন কামনার পরাগে...
আমি কবিতার জ্বলন্ত বুকে আছি, হতাশ কবির দীর্ঘশ্বাসে..
হরতাল অবরোধ হুলিগানের মিছিলে মিছিলে
ধুলোমাখা নিশ্চল পথের চাকায় নীরবে আমি ছেয়ে আছি....
যদি পার, আমাকে ডায়েরীর পাতায় রেখো , হৃদয়ে নয়..
কোন এক অবসরে চঞ্চল মন খুলে দুচার লাইন লেখো
এলোমেলো কালবৈশাখীর মতন..
দক্ষিনের ঘন কালো মেঘে
আমাকে চূর্ণ করার একান্ত অধিকার নিয়ে..
আবার ক্যাফেটেরিয়ায় সাঁঝবেলা প্রিয়তমের সাথে একান্ত কোন ক্ষণে..
জীবনের খেরোখাতার সমস্ত হিসেব মিলে গেলে..
যদি কখনো ভেসে উঠি ভুলে..
ডায়েরীর পাতায় আলতো করে চোখ বুলিয়ে নিও...
তারপর জ্বালিয়ে দিও...
মূলকাব্য-এখনো তোমারই আছি..কবি- বৃতিসর্বস্বত্ত্ব সংরক্ষিত
ছবি- জেনস্টক
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন