সূর্য অস্তগামী
পশ্চিম আকাশে অপরূপ সৌন্দর্য
সারি সারি উঁচু অট্টালিকা,
সৌন্দর্য পিপাসু নগরবাসী বিভ্রান্ত।
হলদেটে আলোর আভায়
রহস্যময় নীরবতার আমেজ,
রূপসী তরুনীর দৃষ্টি নিম্নে নিক্ষিপ্ত।
ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র অবয়ব
শীঘ্রই আঁধারে ঢেকে যাবে সব
ঐ আস্তাকুড়ের সব কিছু।
তৎপর এবং চঞ্চল হয় কিশোরটি
সামনে দীর্ঘ রাত সাথে অভুক্ত শরীর,
ক্ষুধার যন্ত্রণায় ছুটোছুটি
পথিকেরা ব্যস্ত গন্তব্যর পথে,
ক্লান্ত শরীর, অধিক ক্লান্ত মন
নিবিষ্ট মনে চলমান।
ব্যর্থ কিশোর, অসহায় পথিক
সভ্য নগরবাসী, নোংরা আবর্জনার স্তূপ
এবং ব্যর্থ সমাজ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




