হে পথিক, সংযত হও
হৃদয়কে কর প্রসারিত
প্রসন্ন কর সংকুচিত মন
প্রেমকে কর সার্বজনীন।
হে বীর, লোভাতুর মনকে দমন কর
উচ্চারণ কর না
কালো বাহুর আলিঙনকে ছিন্ন কর
বেরিয়ে যাও এই আমাবস্যার ঘোর থেকে।
হে যোদ্ধা, প্রত্যাখ্যান কর ঐ অন্ধকালো চোখের আমন্ত্রণ
রক্ষা কর নিজেকে, নেশার বুঁদ থেকে,
মঙ্গলময় হও সবার জন্য
কারণ তুমিই যুবক।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



