তপ্ত পৃষ্ঠে উদভ্রান্তের মতো হাটি,
লু হাওয়া বয়ে মাথার উপরে,
ধুলি কনারা ভেসে বেড়ায় মুক্ত বিহঙ্গের মতো ,
নিজকে আড়াল করি আমি।
ক্ষুদার্ত চোখ চকচক করে,
লোভী মানুষেরা বাচঁতে চায় . . . একা,
শুয়ে শুয়ে কাতরায় গোঙ্গানীর শব্দে,
ঠায় দাড়িয়ে থাকি, ক্লান্ত আমি।
পিপাসার্ত মানুষের চিৎকারে দিক ফিরে পায় শকুনেরা,
অপেক্ষায় থাকে যমদুত,
একের পর এক বিনাশ চলছেই,
বড় ব্যস্ত কুকুর ছানা, শকুনের দল।
বাচাঁর তাগিদে ছিন্ন ভিন্ন দেহ।
আমি দেখতেই থাকি . . .
অপেক্ষায় থাকি।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



