কেন্দ্রের চারিধারে দাঁড়িয়ে আছে প্রহরীরা
পাহারা দেয় আত্মাদেরকে
ভেসে আসে অজস্র ধ্বনি,
হাসি, গোঙ্গানি, তবলা, গান কত কি।
কেন্দ্রকে ঘিরে চলে সবকিছু।
অতঃপর পালাক্রমে গমন।
প্রথমে যায় গোঙ্গানিওয়ালা বড়ই করুন,
হাসিও এক সময় থেমে যায়,
যেন অস্তিত্ব ছিলনা।
সেই গান আর শোনা যায়নি।
এখনো বাজে তবলার ধ্বনি কুমারী
হাসি, গান, গোঙ্গানি সব
এভাবেই কেন্দ্রে থাকে কেন্দ্র।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



