দৃষ্টি আমার অন্ধ, লজ্জাহীনতায় ঢাকা চোখ,
পথ দিয়ে চলি, কত কিছু দেখি
দেখি সুন্দর মুখ, সৌন্দর্যময়ী নারী
চপলা কিশোরী, কাঁধে ব্যাগ,
মুখে দুষ্টুমি-হাসি-উচ্ছলতা কত কি।
নষ্ট আমি, বুঝি না হাসি
অনুভবে উত্তেজনা আড়ালে কামনা,
লোলুপ চাহনিতে দেখি।
আমি পশু, অন্তরে শুধই ইতরামি।
বিবেক আমার বদ্ধ, লালসায় মত্ত
উদরের ভারে নত শির
খেয়ে যাই অবিরত, আমি যে ক্ষুধার্ত।
খাদ্যর নেশায় চরম উন্মত্ত।
চোখে ক্ষুধা, শরীরে ক্ষুধা,
ক্ষুধার্ত বালক, ক্ষুধার্ত নারী
অস্থি সর্বশ দেহে নাই কোন শ্রী।
দেখি না কিছুই, আমি যে বন্দি,
মনের গহীনে শুধই ভণ্ডামি।
পরিপাটি পোশাক সাজ-সজ্জায় ভরপুর,
কন্ঠটি দরদী, মায়াবী ছল-চাতুর,
স্বভাবের উগ্রতা ঢেকে রাখি সযত্নে,
রুচিশীল মনটা মরে গেছে অনেক আগে।
এই আমি,
তোমাদেরি মাঝে আছি,
মানুষ নামে পরিচয়,
মানুষ নামেই বাঁচি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


