somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা থাকলেই কেবল ধনী হওয়া যায় না। মন না থাকলে যেমন মানুষ নয়।।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ট্রেনে যাচ্ছিলাম ঢাকা থেকে দিনাজপুর এক বিশেষ কাজে। দূরের কোথাও যেতে আমি সাধারনত ট্রেনটাকেই বেছে নিই যদি হাতে সময় থাকে। যাইহোক, আমার সামনের আসনে এক ভদ্রলোক বসেছিলেন। সাথে তার সহধর্মিনী। সুন্দর পোশাক আশাকে বেশ ধনীই মনে হচ্ছিলো। হবেও হয়তো। দেখলাম তাদের সাথে 25-30 ইন্চি এল সি ডি টিভি। সাথে ল্যপটপ। হয়তো বাড়িতে যাচ্ছে এসব নিয়ে। তাদের কথা বার্তায় এমনই মনে হলো। কাপলটাকে দেখতে বেশ সুইটই লাগছিলো।

তখন বিকাল গড়িয়ে গেছে। হঠাৎ এক হকার পত্রিকা নিয়ে আসলো। পত্রিকা পড়েন---------- মাত্র তিন টাকা-------------- চুপচাপ বসে না থেকে পত্রিকা পড়েন.......... ।

ভদ্রলোক হকারটাকে ডেকে একটা হাতে নিলেন আর বললেন “দুই টাকা দিবো দিবি?”

হকার জাবাবে বললো “স্যার আমরা গরিব মানুষ। পত্রিকা প্রতি আটআনা-এক টাকা করেই লাভ করি। এই দিয়েই সংসার চলে।”

তারপরে আমি অবাক হয়ে দেখলাম- ভদ্রলোকটি সত্যি সত্যিই দুইটাকা বের করে দিলেন।

হকার আবার বললো- ‘স্যার আমরা গরিব মানুষ। একটাকা কম দিলে তো আমাদের পেট চলবে না। একটা টাকা দেন স্যার”

জনাব ভদ্রলোক কিছু না বলে পত্রিকা পড়তে পড়তে শুধু হাত দিয়ে ইশারা করে চলে যেতে ইঙ্গিত দিলেন।

হকার কিছুক্ষন দাড়িয়ে থেকে চলে গেলেন। ------ এই পত্রিকা লাগবে..... পত্রিকা।।।।।।।


হকার চলে যাবার পর ভদ্রলোকটি তার স্ত্রীকে বললেন - ’দেখলা পত্রিকাটা একটাকা কমেই কিনে নিলাম’


>> তিনি হয়তো বুঝতেই পারেন নাই যে একজন হকার তাকে একটাকা ছদকা দিয়ে গেলেন।

আমি নিজে নিজে ভাবলাম>>
আমাদের সমাজে আসলে এমন টাকার মালিক ভদ্রলোক অনেক আছে। কিন্তু দুইটাকার গরিব পত্রিকা ব্যবসায়ী অনেকটাই কম। পরক্ষনেই আল্লাহর কাজে পার্থনা করলাম যেন ধনী এল সি ডি টিভির মালিক না হয়ে পত্রিকার হকার হতে পারি।।

ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। ভুল-ত্রুটি ক্ষমা করবেন।।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×