somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভুয়া ব্যাক্তি
একজন আমজনতার দৃষ্টিকোণটার প্রতিনিধিত্ব করছি। একদিন হয়তো কোনো খাসজনতার চোখে পড়বে, আমজনতা কি চায়। অন্তত আরেকজন বিভ্রান্ত আমজনতা হয়তো বুঝবে, সে নিজে কি চায়!

প্রশ্ন। About স্বাধীনতা।

২৬ শে মার্চ, ২০১৫ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসলে স্বাধীনতা কি?শুধু ঢাকা থেকে প্রশাসনিক নির্দেশ দেয়ার নামই কি স্বাধীনতা!!!!
বৃটিশ বা পাকিস্তানএর শাষনামলে কি কারো বাবা বলতো, "মাগরিবের পর বাড়ির বাইরে যাইস না, দেশের অবস্থা ভাল না"। ওই সময় কি সরকারের বিরুদ্ধে কথা বললেই কেউ হারিয়ে যেত শূণ্যে? ওই সময় কি দিনে ১০০ গুম হওয়ার পরও মন্ত্রীরা বলতো, "গুম বলতে আসলে কিছুই নেই, সব মিডিয়ার সৃষ্টি"। অই সময় কি কোনো ৭ম/৮ম শ্রেনীতে পড়া ছেলের নামে ৪/৫টা মামলা দেয়া হত!! যে এখনো মামলা কি, বোঝেইনা। ওই সময়ে কি ১মন ধান বেচে দেড় কেজি গোশত কিনিতে কেউ হিমশিম খেতো? ওই সময়ে কি কেউ মামা-চাচার অভাবে বেকার হয়ে, একসময় মাস্তানীতে নাম লেখাতো!! ওই সময় কি কেউ সারাবছর ঠিকভাবে পড়েও পরীক্ষার হলে এসে দেখতো, পাশের ফাঁকিবাজ ছেলেটা গতকাল রাতে প্রশ্ন পেয়ে আজ কোপাচ্ছে। সে কি আর পড়বে আগামী পরীক্ষায় ভালভাবে??
কি লাভ হল স্বাধীন হয়ে? আসলে স্বাধীনতা মানে কি?? আলাদা ভুখন্ডের শাষন মানেই পরাধীন?? তাহলে যমুনা-পদ্মা নদীর দ্বারা যে উত্তরবঙ্গ, ঢাকা থেকে আলাদা। এর অর্থ, আমরা পরাধীন? উত্তর জনপদের মানুষ পরাধীন?? আর স্বাধীনতার সংগা কি? কেন আমি নিজেকে স্বাধীন বলবো? কেন আমি নিজেকে স্বাধীন দেশের নাগরিক ভাববো? কিভাবে আমি স্বাধীন? আজ যে স্বাধীনতার ৪৪ তম বার্ষিকী, শুধু সৃতিসৌধে ফুল দিয়েই শেষ? আমি আজ আমার অবস্থান থেকে বলছি আমি কেন-কিভাবে পরাধীন। আসলে সবাই পরাধীন। প্রধানমন্ত্রী দাদাদের কাছে, নেত্রী আছেন বালুর ট্রাকের পেছনে। বাকিদের কথা আর নাইই বললাম। অবশ্য তারাও বলবে না। কারন অর্ধেকের কলিজা নাই, এই কথাগুলো বলার। আর বাকিরা বেশি অলস থুক্কু ব্যস্ত, ফলে এইসব আজেবাজে কথা বলার সময় তারা পান না। তারা গুগলে সানি আপুর নাম সার্চ দিতেই সময় পান না, আর এ তো আর কি?

আসলে ৪৪ বছর পরেও আমি স্বাধীনতা কি তা বোঝার চেস্টা করছি। অবশ্য চলুক, আল্লাহর রহমতে তো SSC পাশ মারলাম। দোস্তরা, জীবনের প্রতিপদে হোচট খাওয়ার পর যখন কথা বলতে যাবা, কেউ শুনবে না। কারন ততদিনে তুমি looser. আজ এই স্বাধীনতা(!) দিবসে সবাইকে শুকনো শুভেচ্ছা।
আমরা দুঃখিত হে শহীদগন, মাফ করো। তোমাদের প্রানের মুল্যে কেনা স্বাধীনতাকে আমরা আজও চিনতে পারলাম না। পারলাম না তাকে রক্ষা করতে।

[ভাগ্য ভাল আমি বিখ্যাত কেউ নই। নাইলে, স্বাধীনতার চেতনায় আঘাত করার অপরাধে কোন চিপায় পড়তাম, আল্লাহ্‌ই ভাল জানেন]
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×