ঢাবির সাথে আমার কোনো পুরানা শত্রুতা নেই। আজকে ভাল পরীক্ষা দিয়েও চান্স না পেলে আমার তেমন কোনো সমস্যা হবে না। ঢাবি ছাড়াও আরো ভার্সিটি আছে, যেখানে আমরা পড়ার সুযোগ পাবো, অনেকে ইতোমধ্যে পেয়েও গেছি। তবুও ঢাবিকে প্রত্যাশা করেছি, কারন এটা এখন পর্যন্ত দেশের সেরা ভার্সিটি হয়েই আছে।
কিন্তু বর্তমানের প্রশ্নফাঁস, জালিয়াতি এমন পর্যায়ে গেছে, যা শুধু ঢাবি নয়, পুরো দেশের শিক্ষাব্যবস্থার জন্য লজ্জা। কিছু ঢাবিয়ান বড়ভাই এসব দেখেও দেখছে না, অনেকে আবার নিজেদের পক্ষে সাফাই গাচ্ছে। এমন শ্রদ্ধেয় ভাইদের কাছে জানতে চাই, তারা কি সত্যিই নিজেদের উত্তরসূরি হিসেবে একদল চোরকে দেখতে চায়? তাদের এই গা ছাড়া ভাবের জন্যই ঢাবি প্রশাসন আরো উদাসীন, তাদেরই চোর সহপাঠীরা আরো বেপরোয়া।
ভাইগন কষ্ট করে তো ঢাবিয়ান হইছেন। আজকের মত যদি চলতেই থাকে, কয়েক বছর পর নিজের ঢাবিয়ান পরিচয় দিতে হয়তো আপনার লজ্জা পেতে হবে। কারন কেউই হয়তো নিজেকে চোরের বড়ভাই/বড়বোন হিসেবে পরিচয় দিতে পছন্দ করবেন না।
[খুব খারাপ কিছু কথা লিখার জন্য কিবোর্ডে আঙ্গুল চলে যাচ্ছিলো। কিন্তু ঢাবিয়ান ভাইদের পুরোনো খ্যাতি ও তাদের প্রতি অবশিষ্ট সন্মানবোধ আঙুলগুলোকে বিরত করলো। আজ আমার মাঝে এটা সামান্য পরিমানে টিকে আছে। ৫ বছর পরের ছেলেমেয়েদের কাছে হয়তো তা আর থাকবে না, তারা লিখেই ফেলবে।]
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


