somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাম বাংলার আজ প্রয়োজন উদ্যোক্তার, ঋণের নয়

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দারিদ্র এমন এক বিশ্বব্যাপী সমস্যা যা যুগের পর যুগ আমাদের মাঝে বিরাজমান করছে। গবেষক ও নীতিমালা প্রণয়ণকারীরা এই দারিদ্রকে সমূলে বিনষ্ট করার উপায় বের করার চেষ্টা চালাছেন। কিন্তু অদ্ভুদ কথা হল, গবেষকদের গবেষণা, নীতি প্রবর্তকদের নতুন নতুন নীতি, উন্নয়ন সংস্থাদের উন্নয়ন্মূলক কার্যক্রমের পরও বেশির ভাগ দরিদ্র সমাজ আজও দরিদ্র। কিন্তু বিগত দুই দশক ধরে আমাদের এই সমাজের কোন উন্নতি কেন হল না তা আজও কেউ জানে না। কারা তাদের এই দুর্দুশার জন্য দায়ী? নাকি আমাদের এইসব নীতি বৃহত্তর অর্থেই ব্যর্থ?

দারিদ্রের প্রধান কারন খুব সম্ভবত আমাদের অর্থ ও সম্পদের ত্রুটিপূর্ণ বিতরন পদ্ধতি। আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থায় দরিদ্রসমাজের স্বল্প প্রবেশাধিকার এবং আমাদের রাজনীতিতে তাদের কথা বলার অনধিকারই তাদেরকে দারিদ্রের জালে এমনভাবে জড়িয়েছে যে, তারা এ থেকে বেরিয়ে আসা তো দূরের কথা, এর সাথে মোকাবিলা করতেই হিমশিম খাচ্ছে। আমাদের দেশেও অনেক দেশের মতই দরিদ্র সমাজকে নানা ধরনের আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়। আমাদের দরিদ্র সমাজ প্রাথমিকভাবে কোন কাজের জন্য মূলধণ এবং ঋনের সুবিধার জন্য অনানুষ্ঠানিক বিভাগের উপর নির্ভরশীল। আর্থিক ব্যবস্থায় এই আয়ের বৈষম্য আমাদের দেশে আয়ের বৃদ্ধি না করে আর্থিক বৈষম্য ও দারিদ্রতা বৃদ্ধি করছে।

অর্থ থেকেই অর্থের জন্ম। কারও যদি কোন ন্যায্য ভাগ আগে থেকেই থাকে তবে তার জন্য অর্থের বৃদ্ধি করা অনেক সুবিধাজনক হয়ে উঠে। কিন্তু একজন দরিদ্র মানুষের পক্ষে ন্যায্য ভাগ পাওয়াটাই অনেক দুষ্কর ব্যাপার। তাছাড়া মাইক্রো ক্রেডিট খুব একটা সাহায্য করতে ব্যর্থ হচ্ছে। এর ফলে খুব অল্প পরিমাণ মানুষই এর কারণে দারিদ্রতার সীমাকে পার করে আস্তে পেরেছে। বৈদেশিক রেমিটেন্সের অন্তর্বাহ দারিদ্রতা হ্রাসে যথেষ্ট প্রভাব ফেলেছে। শুধু তাই নয় এটি আমাদের দেশের মানুষদের নিজের ব্যবসা করার মূলধনেরও যোগান দিয়েছে। মোবাইল নেটওয়ার্ক এই বর্ধমান ব্যবসাকে আরো সম্প্রসারিত করতে অন্যতম ভূমিকা রাখছে।

বাংলাদেশের এখন প্রয়োজন আরও বেশী উদ্যোক্তা ও নৈতিক সাহায্যের। কেননা ঋনের মাধ্যমে দারিদ্রতাকে হারানো সম্ভব নয়। একে হারাতে হলে প্রয়োজন নতুন কর্মসংস্থান, আয়ের নতুন উপায়; এক কথায় উদ্যোক্তার।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×