somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসাতে অর্থনীতির কি হবে?

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮ ডিসেম্বর আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যেখানে তাদের ২১টি অঙ্গীকারের কথা বলা হয়েছে। এসব অঙ্গীকারের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে আইন শৃঙ্খলা সংক্রান্ত, কর্মসংস্থান বৃদ্ধি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দূরীকরণ, শিল্পোন্নয়ন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য-সেবার উন্নতি, পরিবেশ সুরক্ষা পরিকল্পনা, ক্রীড়াসহ আরও অনেক বিষয়ের কথা বলা হয়েছে। আওয়ামী লীগ যাদেরকে মনোনয়ন দিয়েছে, যার মধ্যে রয়েছেন ক্রিকেটার মাশরাফি মর্তুজা এবং ব্যবসায়ী সালমান এফ রহমান, তারা যার যার অবস্থানে যোগ্য। তাই আশা করা যায়, আঙ্গিকার বাস্তবায়ন হবে।

উন্নয়নশীল একটি দেশের উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ পূর্বশর্ত হল অর্থনৈতিক উন্নতি সাধন। তাই আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের অঙ্গীকার করেছে। আশা করা যাচ্ছে দলটি অঙ্গীকার বাস্তবায়ন করবে।

ক্ষমতায় থাকাকালীন বিগত দশ বছর সময়েও অর্থনীতিসহ দেশের আরও অনেক ক্ষেত্রেই ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। উদাহরণস্বরূপ, ২০১৭-১৮ অর্থবছরে দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে ৭.৮৬ শতাংশ হারে। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫১ মার্কিন ডলারে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের পরিমাণ নির্ধারিত হয়েছে প্রায় ৪ লাখ ৬৪ হাজার ৫৭১ কোটি টাকা, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে এই পরিমাণটি ছিল খুবই নগণ্য। তথ্য সূত্রঃ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে

এরকম আরও অনেক অর্জনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার ভবিষ্যতেও দেশের জন্য আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি জানিয়েছে, যা অনেকাংশেই যুক্তিযুক্ত। এগুলো সরকারের বৃহৎ অর্জনের কিছু নমুনা। এখন প্রশ্ন হল, আওয়ামী লীগ সরকার টানা তৃতীয়বারের মত ক্ষমতায় আসাতে দেশের অর্থনীতিতে তা কীরূপ প্রভাব ফেলবে?

ব্যবসায়িক খাতকে তরান্বিত করার লক্ষে আওয়ামী লীগ সরকার ট্রান্স-এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স-এশিয়ান রেলওয়েতে অন্তর্ভুক্তির কথা বলেছে। এছাড়াও, রাজশাহী, সিলেট, চিটাগাং ও বরিশাল এয়ারপোর্ট আরও উন্নত করার কথাও বলেছে তারা।

আওয়ামী লীগ সরকারের ইচ্ছা, ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে দেশের দারিদ্র্যের হার ২১.৫০% থেকে কমিয়ে ১২.৩০%-এ নিয়ে আসা হবে। একই অর্থবছরে জিডিপি ১০% হারে বৃদ্ধি, মাথাপিছু আয় ২ হাজার ৭৫০ মার্কিন ডলার এবং সংরক্ষিত বৈদেশিক মুদ্রার পরিমাণ ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্জনের অঙ্গীকারও তারা ব্যক্ত করেছে। তথ্য সূত্রঃ
বাংলাদেশে কি বিনিয়োগকারীদের জন্য বিশেষ কোন সুবিধা আছে?

এসব ছাড়াও বর্তমানের চলমান পদ্মা সেতু এবং মেট্রোরেলের কাজ হয়তো আরও দ্রুত এবং যথাযথভাবে সম্পন্ন হবে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। আর দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে এই প্রকল্প দুইটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

ফলে আশা করাই যায় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাস্তবিকভাবেই ঊর্ধ্বগত থাকবে। ১৯৭১ সালে জন্ম নেয়া এই রাষ্ট্রের ২০২১ সালে ৫০ বছর পূর্ণ বা সুবর্ণজয়ন্তী পালনকালে দেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে চায় এই সরকার। এছাড়াও, আগামী ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে একটি দারিদ্রমুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। গত দশ বছরের অভিজ্ঞতা বলছে তারা পারবে। তথ্য সূত্রঃ ব্যবসায়ীরা রাজনীতিতে যোগ দিলে কি ভাল হয় নাকি খারাপ?

আওয়ামী লীগ পারুক।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×