somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিচ্চিকালের হারিয়ে যাওয়া সেই খেলা গুলো

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আচ্ছা আমরা যখন পিচ্চি ছিলাম, সেই সময়ের উদ্ভট খেলা গুলোর কথা কি আমাদের সবার মনে আছে?

তোমরা অনেকেই ভুলে গেলেও আমার অনেক গুলার কথা মনে আছে। কারণ আমি তোমাদের মত ওতটা বড় হয়ে যাই নি। ওহ! একটি কথা এখানে পিচ্চি বলার কারণ হল আমি অনেক ছোট বেলার কথা বলেছি। ৪ বছর থেকে ১০ বছর বয়সের মধ্যের খেলা গুলো। অনেকেরই মনে থাকার কথা, আবার ভুলে যাবারও কথা। আমি আমার গুলো বলি, যেগুলা এখনও ভুলিনি।
আমি যখন একদমই পিচ্চি ছিলাম, তখন খেলতাম মাটি খেলা। এইটা এমন একটা খেলা ছিল যেখানে নরম মাটি কাঁঠাল পাতার উপরে দিয়ে পাতা রোদে রেখে দিতাম পাতার মত আর একটি পাতা বানানোর জন্য। আমি এবং আমার ছোট বোন দুই জন থাকতাম প্রতিযোগী আর আম্মু হত বিচারক। আম্মু যা করত তা হল আমাকে কানে কানে বলত যে আমি জিতেছি কিন্তু ছোটকে এটা বলা যাবে না, যদি বলি তাহলে হেরে যাব। মজার কাহিনী হল আমি আজ পর্যন্ত বলি নি। :P
ছোটকাল এ ভাইয়াদের দেখতাম ক্রিকেট খেলত গরমের সময়ে, ফুটবল খেলত বৃষ্টির সময় আর শীতের সময় খেলত ব্যাডমিন্টন। ৩ টি খেলাতেই অংশগ্রহণ করতাম হা হা,,, কিভাবে করতাম বলছি, ফুটবলে দাড়াতে হত গোলকপিার এর পিছনে , ক্রিকেটে উইকেটকিপার এর পিছনে আর ব্যাডমিন্টন এ ৩য় খেলোয়াড় অর্থাৎ কোন বাসায় ফেদার ঢুকে গেলে আনার দায়িক্ত্ব। X((
এলাকার সবাই মিলে আমরা টুকাটুকি খেলতাম, খেলাটা এমন ছিল যে একজন বসে থাকত অন্য একজন তার চোখ ধরে রাধত। পিছে যে দাড়িয়ে থাকত সে ছদ্ম নাম ধরে ডাকত একটু দূরে দাড়িয়ে থাকা ছেলেমেয়েদের। তারা এক এক জন করে আসত আর মাথায় টুকা মেরে যেত। যে বসে থাকত তাকে বলতে হত যে কে টুকা মেরেছে। পুরাই আজব এক খেলা। B-)
তারপর কানামাছি খেলতাম। এই খেলা অবশ্য অধিকাংশ মানুষেরই জানার কথা। একজন এর চোখ কাপড় অথবা রুমাল দিয়ে বেধেঁ দিয়ে বাকি সবাই তার চারপাশে দৈাড়াদৈাড়ি করত। সে যাকে ধরতে পারত তারপর তার চোখ বেধে দেওয়া হত। এই ভাবে মজা চলতেই থাকত।
আরও একটা খেলা ছিল মোরগ লড়াই, এই খেলাটি ছেলেদের। খেলাটি এক পায়ে খেলতে হত। এই খেলায় এক হাত পিছনে দিয়ে অন্য হাত ধরে, সেই হাত দিয়ে এক পা ধরতে হত, তারপর এক পা দিয়ে লাফাতে লাফাতে অন্যদের ফেলাতে হত, শেষ পর্যন্ত যে টিকে থাকত সেই জয়ী হত। আমি মাত্র দুইবার জিততে পেরেছি এই খেলাতে। যারয একটু শক্তিশালী ছিল তারা এই খেলায় অনেক ভাল করত। আমি দূর্বল ছিলাম না। :#)
সবথেকে প্রিয় খেলা ছিল পলাপলি, যা এখন হাইড এন্ড সিক নামেই বেশি পরিচিত। একজনকে ঠিক করা হত যে বাকি সব পালিয়ে থাকা ব্যাক্তিদের খুঁজবে। সে প্রথমে যাকে খুঁজে পেত সে আবার খুঁজত বাকি সবাইকে। খেলাটা এই জন্যে ছিল অনেক মজার। বেশিরভাগ সময় আমরা সন্ধায় খেলতাম এটি।
শৈশবের দিন গুলো হয়তো ফিরে পাওয়া যাবে না আর। কিন্ত মন তো শুনতে চাই না কিছু, প্রতি মূহুর্তে ফিরে পেতে চাই ঐ পিচ্চি কাল টাকে। হ্যা, শৈশব তুমি আমার ভালবাসা। জীবনের প্রথম ভালবাসা তুমি। তাইতো তোমাকে ফিরে পেতে চাই আবার বার বার।

ছবি : সংগ্রহিত
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×