somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারানো সৌরভ

০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যানেজার মাইডিয়ার আলাপী মানুষ । আরিফ সকাল সকালই উত্তরা ব্যাংকের এই শাখাটিতে গেছে । লকার ভাড়া করবে । সেদিন দিনের বেলা বাসার তালা ভেংগে ডাকাতরা সব সোনা দানা নিয়ে যাওয়ার পর হুঁশ হয়েছে । সব শুভার্থীরা অবাক হয়ে বলল,’ আজকাল এত সোনা দানা কেউ ঘরে রাখে বলেন ?’ আরিফ বলল,’ কোথায় রাখে ?’
‘ কেন আপনি কি কাচা মাছ খান ? লকারে রাখে ভাই লকারে ।‘ তাদের পরামর্শেই লকার ভাড়া করতে আসা ।

ম্যানেজার ইকবাল হাসান বেশ করিৎ কর্মা লোক । আরিফকে উঠতে হল না । তাকে ভিজিটিং চেয়ারে বসিয়ে চা খাওয়ালেন । একজন অফিসারকে ডেকে দায়িত্ব দিয়ে দিলেন । অতি দ্রুত কাজ সম্পন্ন হল ।
কথায় কথায় জানা গেল ইকবাল হাসানের ফাদার ইন ল পানি উন্নয়ন বোর্ডের রিটায়ার্ড ডিডি । উৎকর্ণ হল আরিফ । তাঁর নাম জানতে চাইল । নাম শুনে চমকে উঠল সে ।
অবাক বিস্ময়ে জানতে চাইল,’ আপনার স্ত্রীর নাম কি জেসমিন ?’
এবার বিস্মিত হবার পালা ইকবাল হাসানের , বলল,’ হ্যাঁ , কিন্তু আপনি কিভাবে জানলেন ?’
জেসমিন ! জেসমিন !! আরিফের মনে হল সময় থেমে গেছে । নাকি পিছিয়ে গেছে ?
কত বছর আগের কথা ? ত্রিশ বছর । কোথা দিয়ে গেল সময় ? কেমন ঘোর লাগে আরিফের ।

সেবার এসএসসি পাশ করেছে আরিফ । কৈশোরের কলি যৌবনের দিকে দ্রুত ধাবমান । ওদের বিল্ডিংএর দোতলায় থাকেন শহীদ সাহেবের পরিবার । তার ছেলে মিঠু আরিফের ঘনিষ্ঠ বন্ধু । বন্ধুর বোন জেসমিন । ওদের কলেজে ফার্সট ইয়ারের শেষের দিকে জেসমিন নাইনে উঠল । আরিফের ভেতরে তখন যৌবনের স্ব্পন বীজ অংকুরিত হচ্ছে । দৃষ্টিতে প্রকাশ পাচ্ছে অচেনা রঙধনু । চেতনার ধূ ধূ প্রান্তর সবুজ ঘাসে ছেয়ে গেছে । নানা বর্ণ আর গন্ধের ফুলে শোভিত হয়েছে উদ্যান । ভাবনার মৌমাছি নতুন ভাললাগার মৌচাক ভরে তুলেছে ।
জেসমিনের দিকে তাকালে কেমন অচেনা লাগে । ওর ঘন কাল চুল যেন জীবনান্দের ‘ চুল তার কবেকার’ এর চেয়ে সুন্দর স্ব্পনময় । ওর চোখ যেন প্রশান্ত মহাসাগরের গভীরতায় চাঁদের কিরণ মেখে অনন্ত মায়ায় ভাস্বর । ওর হেঁটে চলা যেন অজানা মুদ্রার নৃত্য । ওকে যত দেখে বুকের গভীরে তত কষ্ট বেড়ে যায় । চিন চিন ব্যাথা করে । কিসের অভিমানে বুক ফুলে ওঠে । অকারন কান্নার স্রোত কন্ঠ চেপে ধরে । চেষ্টা করেও নিজেকে দূরে রাখা যায় না । জেসমিন শুধু টানে । দূর্বার প্রবল আকর্ষনের ঘোর জেগে থাকে । সব ভয় লজ্জা শংকা উপেক্ষা করে একদিন সন্ধার পর সিঁড়ির নিচে জেসমিনের মুখোমুখি হল আরিফ । পেছন থেকে ওর নাম ধরে ডাকল । থেমে ফিরে তাকাল জেসমিন । সব রিহার্সেল এলোমেলো হয়ে গেল আরিফের । এভারেষ্টের কঠিন পথ মনে হল সামনে । অনেক কষ্টে সাধ্য সাধনায় সার্টের বুক পকেট থেকে ছোট চিঠিটা বের করে জেসমিনের দিকে বাড়িয়ে দিল । বলল ,’ আমার কিছু জরুরী কথা এতে লেখা আছে । পড়ে উত্তর দিও ।‘ জেসমিন ঘাড় কাত করে সায় দিয়ে চিঠিটা নিল ।
আহ , কি শান্তি । প্রেমের কঠিন প্রসব বেদনা বুঝি মুক্তি দিল আরিফকে । মনে হয় পৃথিবী জয় করা হয়ে গেছে । শুধু ঝান্ডা উড়ানো বাকী । মাঠ পাথালে হেঁটে স্কুলের বারান্দার দিকে এগোল সে । নিজেকে মনে হচ্ছে দিগ্বিজয়ী নেপোলিয়ন ।
পরদিন সকাল থেকে অপেক্ষা শুরু হল । উত্তরের অপেক্ষা । একদিন , দুদিন , তিনদিন গেল । খবর নেই । কি হল ? পথে ঘাটে সামনে পড়ে গেলে জেসমিন অন্যদিকে তাকিয়ে থাকছে । শংকা চেপে ধরল আরিফকে । আশার ফানুস চুপসে যেতে শুরু করল ।
সেদিন ভোরে জেসমিনের দেখা পাওয়ার আশায় আশে পাশে ঘুরে এল আরিফ । মেয়েটি মাঝে মাঝে ভোরে শিউলী তলায় ফুল কুড়াতে যায় । এ ক’দিন ওখানে যাচ্ছেনা ও । হতাশা গ্রাস করতে থাকল আরিফ কে ।
ঘরে এসে বিছানায় শুয়েছে । অগ্নিমূর্তি ধারন করে বাবা এসে ঢুকলেন রুমে । বললেন,’ অনেক সেয়ানা হয়েছ, না ? চিঠি লেখ !’
পা থেকে সেন্ডেল খুলে ইচ্ছামত প্যাদানী দিলেন । আরিফ শুয়েই রইল । মারের কোন অনুভূতিই তার নেই । লজ্জা ঘৃনা অভিমান ওকে আচ্ছন্ন করে ফেলেছে । ব্যুমেরাং হয়ে আসা স্বপ্নের আঘাতে ও যেন পঙ্গু হয়ে গেছে ।

প্রত্যাশার বিপরীতে এ আঘাতটি আরিফের জন্য খুবই তীব্র ছিল । ওর মন ভেংগে গেল । এমন পরিনতি আরিফের ধারনার বাইরে ছিল । জেসমিন এমন করল কেন কিছুতেই ভেবে পেল না । সে তার অসম্মতি জানাতে পারত । চিঠি না নিতে পারত অথবা ফেরত দিতে পারত ।
জীবন যাত্রার ধরন পালটে গেল আরিফের । উচ্ছল জীবন ম্রিয়মান স্তব্ধ হয়ে গেল । পথে ঘাটে দেখা হলে বেদনার্ত চোখে তাকায় জেসমিনের দিকে । কিন্তু কেমন স্বাভাবিক মেয়েটি । যেন কিছুই হয়নি । কৌতুক মেশানো দৃষ্টি ওর । ভাব যেন ভালই জব্দ করা গেছে আরিফকে । এত সুন্দর একটি মেয়ে এমন নিষ্ঠুর হয় !
সময় বোধকরি কিছু জিনিশ বদলে দেয় । লুবনা , জেসমিনের ছোট বোন । সে একদিন রহস্যময় হেসে একটা ছোট চিরকুট ধরিয়ে দিল আরিফের হাতে । জেসমিনের চিঠি ! বিস্ময়ে আনন্দে হতবাক হল আরিফ । দ্রুত নিজের রুমে গিয়ে দরোজা আটকে চিঠির ভাঁজ খুলল । জেসমিন তার আচরনের জন্য ক্ষমা চেয়েছে । নিজের ভালবাসার কথা প্রকাশ করেছে । আরিফের জীবনে আবার যেন ছন্দ ফিরে এল । অনেকদিন পর নিশ্বাস , দৃষ্টি আর নিদ্রায় তৃপ্তি খুঁজে পেল । অনেক গুছিয়ে বিশাল এক চিঠি লিখল ।

কিন্তু সে অবাক হয়ে লক্ষ্য করল উত্তর আসছে না । একদিন ওকে সামনে পেয়ে কিছু বলতে চাইল । কিন্তু মেয়েটি খুব দ্রুত হেঁটে আরিফকে অতিক্রম করে চলে গেল । হতভম্ব হয়ে গেল আরিফ । জেসমিনের এ বিচিত্র আচরণের কোন ব্যখ্যাই সে খুঁজে পাচ্ছেনা ।
কেমন নিষ্ঠুর আর অদ্ভূত খেলা মেয়েটির !

আরিফ ওকে প্রাণপনে ভুলতে চাইল । এদিকে শহরের এক বড়লোকের ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ল জেসমিন । বেশ মাখামাখি সম্পর্ক গড়ে উঠল ওদের । চেয়ে চেয়ে দেখা ছাড়া কিইবা করার থাকল আরিফের !

ইন্টার পাশের পর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হিল আরিফ । অনেক দূরে ফেলে এল মহকুমা শহরটিকে । ছুটিছাটায় যাওয়া হয় । জেসমিন সেই একই রকম সুদূর রহস্যময় নারী । অন্যের বাগানে ঠাঁই নেয়া প্রস্ফুটিত গোলাপ ।

দ্বিতীয় বর্ষ ফাইনালের পর এসে জেসমিনকে আর পাওয়া গেল না । ওর বাবা বদলী হয়ে গেছেন অন্য শহরে । তীক্ষ্ণ কষ্ট বিদ্ধ করল আরিফকে । আর বুঝি কোনদিন দেখা হবেনা !এ জীবনে কখনো আর বুঝি ভাসবেনা ওই প্রিয় মুখ দৃষ্টির সীমানায় ! হোক না অন্যের , চোখে চেয়ে দেখার প্রশান্তিটুকুতো ছিল ! তাও হারাল চিরতরে !

জীবন কি আর থেমে থাকে ? এযে বহতা নদী ! আরিফের জীবনও থেমে রইল না । পেরিয়ে এসেছে ত্রিশটি বছর । মাঝে মাঝে , নিজস্ব একান্ত সময়ে সেই কথাগুলো মনে হয় । ভাবে হয়তো কোনদিন কোথাও দেখা হয়ে যেতে পারে । চেনা যাবেতো ওকে ? কার সাথে বিয়ে হল ওর ? ও কি ভাল আছে ? ওর হৃদয়কি আজো রয়েছে সেই কঠিন পর্বতময় নিষ্ঠুর ? আরিফের কথা কি মনে পড়ে ওর ? কষ্ট কি হয় একটুও ?

ইকবাল হাসান অবাক হয়ে চেয়ে আছে ওর দিকে । বলল, ‘ কি হল আরিফ সাহেব ? কি ভাবছেন ? কথা বলছেন না যে ? আপনি কি জেসমিনকে চিনেন ?’
চমকে উঠল আরিফ । দ্রুত স্বাভাবিক হতে চেষ্টা করল । বলল,’ জ্বি জ্বি , আমরাতো একসময় একই বিল্ডিংএ ছিলাম । ওর বড় ভাই মিঠু আমার বন্ধু ।‘
‘বাহ , তাহলেতো দেখছি আপনি আমার আত্বীয় ?’
‘ তাতো বটেই ।‘
মোবাইল টিপল ইকবাল হাসান । সংযোগ পেতেই বলল,’ এই শোন , তোমাদের এক পরিচিত আত্বীয় আমার সামনে বসে আছে । দেখতো চিনতে পার কিনা ?’ মোবাইলটা আরিফের দিকে এগিয়ে দিল ইকবাল । আরিফের ভেতর যেন শূণ্য হয়ে গেছে । বজ্রাহতের মত বসে রইল । ভেতরে কাঁপুনী শুরু হয়েছে । তা সারা দেহে ছড়িয়ে পড়ছে । হাত কাঁপছে । কিভাবে মোবাইলটা নেবে ও ? মনের সাথে প্রচন্ড যুদ্ধ করে স্থির হতে চেষ্টা করল । ইকবাল হাসান বলল,’ কি ভাই, ধরেন কথা বলেন ।‘ কি কথা বলবে আরিফ ! গলা শুকিয়ে কাঠ হয়ে আছে । বহু কষ্টে বলল,’ জেসমিন , আমি আরিফ । তুমি ভাল আছ ?’ ওকে চিনতে পারলনা জেসমিন , জিজ্ঞেস করল,’ কোন আরিফ ?’
‘ ওইযে সি টাইপ বিল্ডিংএ নিচতলায় ছিলাম ।‘ ওপাশ থেকে কয়েক সেকেন্ড সাড়া পাওয়া গেল না । আরিফ আবার বলল,’ তুমি ভাল আছ ?’
‘ হ্যাঁ আছি । আপনি কেমন আছেন ?’
‘ ভাল আছি । শোন , ব্যাংকে এসে তোমার হাসব্যান্ডের সাথে পরিচয় হল । দারুন মাইডিয়ার লোক । তুমি সত্যিই ভাগ্যবতী । মিঠু , কাকা কাকি ভাল আছেন ?’
দ্রুত কথা শেষ করে বিদায় নিতে চাইল আরিফ । ইকবাল হাসান হেসে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল । বলল,’ নিজের লোক হয়ে গেলেনতো । যোগাযোগ রাখবেন ।‘
‘ নিশ্চয়ই ।‘
ব্যাঙ্ক থেকে বেরিয়ে গাড়িতে উঠল আরিফ । জীবন কি অদ্ভূত, ভাবল ও ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×