নতুন বছর । আমাদের ছেলে মেয়েরা নতুন ক্লাশে উঠেছে । ঘটা করে তাদের নতুন বই দেয়া হয়েছে । ঝকঝকে চকচকে বই । স্কুলে স্কুলে খুশির বন্যা । তার ছবি সংবাদ পত্রের পাতায় প্রকাশিত হয়েছে । বিনামুল্যে বই বিতরন । সবাই পেয়েছে বোর্ডের একসেট বই । ধনী গরীব নির্বিশেষে ।
অদ্ভূত একটি দেশ আমাদের । আয়ের খবর নেই । রাজস্ব ফাঁকি দেয়ায় আমাদের জুড়ি নেই । সর্বক্ষেত্রে কর এড়িয়ে যাওয়ার নানাবিধ তরিকা আমাদের নখ দর্পনে । সরকারের আয় কম । ব্যয়ের সঙ্গতিও কম । তবে ভর্তূকির ক্ষেত্র আর চাহিদা অবারিত । সঠিক রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে এলে , অপ্রয়োজনীয় ভর্তূকি হ্রাস পেলে তবেইনা উন্নয়নের ধারা গতিশীল হবে ।
দরিদ্র শ্রেণীর শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিতকরণের জন্য তাদেরকে বিনামূল্যে বই দেয়া যুক্তি সংগত । কিন্তু বাকীরা , যাদের বই কেনার যথেষ্ট সামর্থ আছে তাদেরও কেন বিনামূল্যে বই দিতে হবে ? এতে কি কোটি কোটি টাকা খরচ হয় না ? সেই টাকা গরীব দেশের ক্ষুদ্র সংকুচিত রাষ্ট্রীয় কোষাগার থেকেই ব্যয় হয় ।
শুধুমাত্র দরিদ্রশ্রেণীকেই বিনামূল্যে বই দেয়া বা আরো বর্ধিত সহযোগিতা করা যেতে পারে । নিম্নবিত্ত , মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের এতে অন্তর্ভূক্ত করার বিলাসী প্রয়াস বন্ধ করা প্রয়োজন বলে মনে করি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




