somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলকপি সমীকরণ

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যান্ন জিনিসের কথা বাদ দেই , শুধু শীতের সব্জির দিকেই তাকাই । শীত হচ্ছে শাক-সব্জির সীজন । রকমারি বাহারি সব্জি প্রচুর পরিমানে ফলে । ফুলকপি , বাধাকপি, সীম, মূলা, গাজর, আলু , লাউ , বেগুন , টমেটো, আরো কতকি । পরিমানে যেমন পর্যাপ্ত মেলে, এসবের স্বাদও খোলে তেমনি । কিন্তু দাম দিতে গিয়ে দরিদ্রতো বটেই মধ্যবিত্তও হিমশিম খায় । একটা মাঝারি আকারের ফুলকপি পঞ্চাশ টাকার নিচে পাওয়া যায় না । সীমের কেজ়ি ষাট টাকা , টমেটো আশি টাকা , মাঝারি সাইজের বাধা কপি ত্রিশ টাকা । লাউ পঞ্চাশ ষাট টাকা ।শীতকালীন সবজি দিয়ে রসনা তৃপ্তিও গড় জনগনের পক্ষে সহজসাধ্য নয় ।
এত দাম কেন সবজির ? ঢাকার কথা যদি ধরি , এর সবজি কিন্তু তেমন দূর থেকে আসেনা । কুমিল্লার চান্দিনা , বুড়িচং, দেবীদ্বার , নরসিংদি , গাজীপুর , সাভার এমনকি মহানগরীর সংলগ্ন এলাকাসমূহ থেকেও সব্জি আসে । সীমাহীন কষ্ট আর পরিশ্রমে যারা এসব ফলায় তারা কত পায় ? দেবিদ্বারে মঝারি আকারের ফুলকপির কুড়ি কেনা হয় একশত থেকে একশত বিশ টাকায় । লাউএর কুড়িও অমনই । সীমের পাল্লা অর্থাৎ পাঁচ কেজি ত্রিশ থেকে চল্লিশ টাকা ।
তাহলে সমীকরন তৈরী করা যাক-
ভোক্তাপ্রান্ত –উৎপাদক প্রান্ত= মধ্যস্বত্বভোগী
ফুলকপি এর জন্য সমীকরনটি(২০ টি ফুল কপির জন্য)দাঁড়ায়
১০০০-১২০=৮৮০
অর্থাৎ ভোক্তার ১০০%পরিশোধিত অর্থের ১২% পাচ্ছে উৎপাদনকারী আর বাকী ৮৮% পাচ্ছে মধ্যস্বত্বভোগী ।
মধ্যস্বত্বভোগী কারা এবং তাদের কাজঃ
গ্রাম্য বাজার গুলিতে একধরনের ব্যবসায়ী থাকে তারা অতি অল্প মূল্যে উৎপানকারীর কাছ থেকে সবজি ক্রয় করে ঐখানেই জড় করে । এগুলোকে প্রয়োজনীয় প্যাক করে ট্রাকে করে বিভিন্ন বড় শহরে/ঢাকার কাওরানবাজারে নিয়ে আসে ।প্যাকিং এবং পরিবহন বাবদ কাওরানবাজার পৌঁছানো পর্যন্ত তার কেজি প্রতি পঞ্চাশ ষাট পয়সার বেশি পড়েনা । তাও ধরে নিলাম এক টাকা । আড়ৎদারকে না হয় কপি প্রতি এক টাকাই দিল । লেবার খরচ বাড়িয়েই ধরা যাক , ধরলাম কপি প্রতি এক টাকা । কিছু সবজি নষ্ট হতেই পারে , ক্ষয়ক্ষতির খরচ ধরা যাক কপি প্রতি একটাকা । আর , আর রাস্তায় কারা কারা ধরে, তার খরচও ধরে নিলাম কপি প্রতি টাকা । আড়ৎএর চাঁদা টাদা আড়ৎদারের , সেই খরচতো আগেই ধরা হয়েছে ।পাইকারী/কাওরানবাজার আড়ৎ থেকে এলাকার বাজারে পরিবহন খরচ না হয় কপি প্রতি এক টাকাই হল ।
তাহলে কি দাঁড়াল ?
ব্যবসায়ীর(পাইকারী ও খুচরা মিলে) খরচ কপি প্রতি (৬+১+১+১+১+১+১)= ১২ টাকা ।
পাইকারী ও খুচরা ব্যবসায়ীর লভ্যাংশ সমান ধরে নিলে দুইজনের পৃ্থক মুনাফা=(৫০-১২)x১০০/(১২x২)=১৫৮%
দুইপক্ষের মোট ৩১৬%
দেখা যাচ্ছে কপি প্রতি উৎপাদনকারী পাচ্ছে উৎপাদন খরচ সহ ৬ টাকা আর তার কষ্টের উপরে ভর করে দুই ব্যবসায়ী ১৯ টাকা করে মোট ৩৮ টাকা পাচ্ছে ।
উপরের হিসাবটি থেকে কি মনে হয় উৎপাদন থেকে শুরু করে ভোক্তা তক পৌঁছানোর পুরো প্রকৃয়াটির ভেতরে কিছুমাত্র ইনসাফ নিহিত রয়েছে ? এটিতে সামাজিক সাম্য বা আয় বন্টনের সাম্যের বিন্দুমাত্র অস্তিত্ব বিদ্যমান আছে ?
ফুলকপির উদাহরন কি শধু এটকুতেই সীমাবদ্ধ ? আরো বহু কিছুতেই কি অসাম্য বিস্তৃত নয় ?
ক্যাব (CAB) আছে । পুরো প্রকৃয়াটি নিয়ন্ত্রন করতে পারে এমন কোন কর্তৃপক্ষ কি নেই ? যদি বিষয়টিতে একটু দৃষ্টিপাত করত বড় ভাল হত ।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×