somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব ইজতেমাঃ কি বার্তা পৌঁছাতে চায় ?

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১৩ জানুয়ারী দুপুর একটায় মোনাজাতের মাধ্যমে শেষ হল ৪৭তম বিশ্ব ইজতেমা । লাখো মুসলমানের উপস্থিতিতে টইটুম্বুর ছিল ইজতেমা ময়দান । বাংলাদেশ সহ সারা পৃথিবীর লাখো মুসলমান শরিক হয় এখানে । উদ্দেশ্য মহান আল্লাহপাকের সন্তুষ্টি অর্জন ।

বিশ্ব ইজতেমার উদ্দেশ্যঃ
কি এর উদ্দেশ্য ? কেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে ? প্রচন্ড শীতে গাদাগাদি করে উন্মূক্ত আকাশের নিচে শয্যা পাতে ?
এর উদ্দেশ্য হচ্ছে জিন্দেগীর মাকসাদকে বোঝা । অন্তরের গভীরে উপলব্ধি করে সেই মোতাবেক জিন্দেগী কাটিয়ে অভীষ্টে পৌঁছান ।
মানুষ নিজে নিজে তৈরী হয়নি, তাকে আল্লাহপাক তৈরী করেছেন । সে নিজে নিজে দুনিয়াতে উপনীত হয়নি, আল্লাহপাক তাকে পাঠিয়েছেন । সে নিজের ইচ্ছায় ধনী কিংবা দরিদ্রের ঘরে জন্মায় নি, আল্লাহপাকই তাকে ধনী বা দরিদ্রের সন্তান বানিয়েছেন । সে নিজে বাংগালী/ ইংরেজ/ আরব হয়নি , আল্লাহপাকের ইচ্ছেতেই হয়েছে । সে তার ইচ্ছা বা যোগ্যতায় উন্নত/ দরিদ্র দেশের নাগরিক হয়ে জন্মায়নি, আল্লাহপাকই তাকে সেভাবে পাঠিয়েছেন । সে পুরূষ বা নারী হয়নি আপন ইচ্ছায়, হয়েছে আল্লাহপাকের ইচ্ছায় । সে বিকলাংগ, অন্ধ বা সুস্থ যেভাবেই জন্মাক তাও হয়েছে আল্লাহপাকের ইচ্ছায় । সে নিজের যোগ্যতায় ধনী , বড় ব্যবসায়ী, সমাজপতি, বড় ডিগ্রীধারী হয়নি , আল্লাহপাকই তাকে তা বানিয়েছেন । সে নিজের অযোগ্যতায় দরিদ্র, ব্যর্থ ব্যবসায়ী, দিন মজুর হয়নি, আল্লাহপাকই তাকে বানিয়েছেন । আমাদের জীবনের সব হালত আল্লাহপাকের দেয়া । একশোতে একশো । তাহলে মানুষের কাজ কি ? তার কাজ হল দীনের উপর চলা । দীন হল আল্লাহপাকের হুকুম আর নবী (সাঃ) এর তরিকা । এটি হল দুনিয়া ও আখিরাতে কামিয়াবীর একমাত্র রাস্তা । যে কোন হালতে দীনের উপর অটল থাকাই হল কামিয়াবীর তরিকা । এর বাইরে যে কোন তরিকায় শতভাগ না কামিয়াবী ।
কথা হল দীনের উপর কিভাবে অটল থাকা যাবে ? মৌখিক প্রতিজ্ঞা ও অন্তরে সাধারন ইচ্ছা পোষন করলেই কি পারা যাবে ? বিষয়টা এত সহজ ? এতটা সহজ না হলেও অবশ্যই সহজ । দুনিয়া হাসিলের চেষ্টা বরং কঠিন । লক্ষনীয় যে , দুনিয়া বোঝা সহজ কিন্তু হাসিল করা কঠিন, দীন বোঝা কঠিন বটে তবে হাসিল করা সহজ ।
দীনের উপর চলার জন্য এর চর্চা জারি রাখা জরুরী । তাই একে জীবনের প্রতিটি ক্ষেত্রে জারি রাখার জন্য দীনকে বুঝা এবং আত্বস্থ রাখার ফিকির জরুরী । এই ফিকির ও চেষ্টা অর্জনের জন্য মজবুত ইমান হাসিল প্রয়োজন । আল্লাহর নেয়ামত, কুদরত ও বড়ত্বকে বোঝার ক্রমাগত চেষ্টা এবং হৃদয়ের গভীরে উদ্বেলিত আবেগ , ইমানী পরিবেশ , ইমানের আলোচনা ইমানকে সংহত করে তোলে ।
ইমান হচ্ছে এমনি এক দৌলত যা মানু্ষকে আল্লাহর দেয়া জান, মাল ও সময়কে একশোতে একশো আল্লাহর রাস্তায় কোরবানী দিয়ে জিন্দেগীর মাকসাদকে পুরা করতে সহায়তা করে । ইমান হল সেই প্রেরণা , যা হযরত বেলাল (রাঃ) কে উত্তপ্ত বালু রাশিতে পাথর চাপা দিয়ে ফেলে রাখার পরও তাঁর কন্ঠে ধ্বনিত হচ্ছিল ‘আহাদ আহাদ’ । ইমান হল সেই প্রতিজ্ঞা আর শক্তি যার কারনে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম (আঃ) আপন সন্তানের গলায় ছুড়ি চালাতেও কুন্ঠিত হননি । এসবই হল সর্বোচ্চ মাত্রার হাসিলকৃত ইমানের প্রতিফলন । ইমান যত মজবুত হবে দীনের উপর চলা তত সহজ হবে । দুনিয়া ও আখিরাতের কামিয়াবী তত নাগালে চলে আসবে । আল্লাহপাক তার উপর রাজী খুশি হয়ে যাবেন । এর চেয়ে বড় সাফল্য মানুষের জিন্দেগীতে কিছুই নাই ।

দায়িত্বপালন ও কামিয়াবী অর্জনঃ
আখেরি নবী হযরত মোহাম্মদ (সঃ) এর উম্মত হল শ্রেষ্ঠ উম্মত । সেতো আর এমনি এমনি নয় । তাঁর পরে আর নবী আসবেনা । সেই কাজ, নবীর কাজ কি তবে শেষ ?
না মোটেই শেষ নয় । নবীওয়ালা কাজ চলতেই থাকবে । কে করবে ? করবে আখেরি নবীর উম্মত । তারা নবী নয় তবে নবীওয়ালা মেহনতের জিম্মাদার । দীনের জন্য দাওয়াত জরুরী । এটি তেমন জরুরী যেমন দেহের জন্য মাথা । নবী(সঃ) তাঁর বিদায় হজ্জের ভাষনে দাওয়াতের জিম্মাদারী উম্মতের উপর ন্যস্ত করে গেছেন । তিনি বলেছেন,’ যারা এখানে উপস্থিত আছো তারা, যারা উপস্থিত নেই তাদের কাছে আমার কথা পৌঁছে দাও ।‘
আল্লাহপাক পাক কোরানে বলেছেন,’ তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে যে, আমি মুসলমানদের মধ্য হতে একজন । ‘(সুরা হা-মিম সিজদাহ, আয়াতঃ ৩৩)
আল্লাহপাক পাক কোরানে আরো বলেছেন,’ হে নবী, আপনি বলে দিন , আমি জেনে বুঝে মানুষকে আল্লাহর দিকে ডাকি, এটিই আমার কাজ এবং যারা আমার উম্মত এটি তাদেরো কাজ ।‘ (সুরা ইঊসুফ, আয়াতঃ১০৮)
আল্লাহপাক সুরা আলে ইমরানের আয়াতঃ১০৪ এ বলেছেন,’ তোমাদের মধ্য হতে একটি জামাত এমন হওয়া জরুরী ; যারা মংগলের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ করবে ও অসৎ কাজে নিষেধ করবে, তারাই পূর্ণ কামিয়াব হবে ।‘

সুতরাং নিজের সংশোধন ও দীনের উপর অটল থাকার জন্য দাওয়াত জরুরী । আল্লাহর দেওয়া জান , মাল ও সময় আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য তৈরী হওয়া চাই । মুমিনের জান , মাল ও সময় আল্লাহপাক জান্নাতের বিনিময়ে খরিদ করেছেন । তাই আখেরি নবীর উম্মতের কামিয়াবীর সঠিক পথ অবলম্বন করে মাকসাদ হাসিলের জন্য সর্বোচ্চ ফিকিরবান হওয়া জরুরী এই আওয়াজ বিশ্বের আনাচে কানাচে পৌঁছানোর আহ্বানই জানায় বিশ্ব ইজতেমা । আল্লাহপাক এর নেক উদ্দেশ্যকে কবুল করুন, আমীন ।
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×