somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রলাপ

১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেদিন এক বন্ধুর সাথে পশ্চিম রাজাবাজারের সরু রাস্তা দিয়ে হাঁটছি । এক পর্যায়ে চা পানের জন্য চলনসই একটি রেস্টুরেন্টে ঢুকলাম । সেখানেই দেখা লোকটির সাথে । বছর চল্লিশেক বয়স হবে । বেশভূষা ভবঘুরে ধরনের । এসব রেস্টুরেন্টগুলোতে রাজনীতি অর্থনীতির অতি উচ্চমার্গের কথা বার্তা হয়ে থাকে । আমরা দুবন্ধু মিলে হাল্কা ধরনের পরিবেশ বিষয়ে কথা বলছিলাম । সে আচমকা নাক গলিয়ে দিল । বলল,’ স্যার , এই যে দেখেন আর্মিরা কত কষ্ট করে ট্রেনিং নেয় । প্রতিদিন ঝরে-শীতে ২০/২৫ মাইল দৌঁড়ায় । পানিতে নেমে সাঁতরায় , বেয়ে বেয়ে উঁচু পাহাড়ে উঠে , উঁচু থেকে নিচে নামে- নানান কষ্ট করে, কেন করে স্যার ?’
বললাম,’ বাহ , এটা তারা করে নিজেদের ফিট রাখার জন্য । যাতে যে কোন সময় যে কোন পরিবেশ পরিস্থিতিতে যুদ্ধের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করতে পারে ।‘
‘ বুঝলাম স্যার । অর্থাৎ একটা বাস্তব উদ্দেশ্য নিয়েই তারা কসরৎ করে থাকে । তাই না স্যার ?’
‘অবশ্যই তাই ।‘
‘ ক্রিকেট বা ফুটবল প্লেয়াররাও খেলার বাইরে দীর্ঘ সময় দৌঁড় ঝাপ ব্যয়াম ইত্যাদি করে থাকে , সেওতো করে শরীরকে ফিট রেখে যাতে আসল খেলার সময় ভাল ভাবে খেলতে পারে সেজন্য , ঠিকনা স্যার ?’
‘ তাইতো ?’
‘ স্যার মানুষ অনেক চেষ্টা সাধনায় চাঁদে গেছে , সেখান থেকে মৃত্তিকা নমুনা সংগ্রহ করে এনেছে, যাতে গবেষনা করে মানব জাতির উন্নতিকে আরো এগিয়ে নেয়া যায় , না কি স্যার ?’
‘হ্যাঁ ।‘
‘ তাহলে স্যার এবার আমাকে বলুন, মানুষ এভারেস্টে চড়ে কেন ?’
এই প্রশ্ণটির উত্তর সাথে সাথেই খুঁজে না পেয়ে চুপ রইলাম । লোকটি আবার বলল,’ বলেন না স্যার কেন ওতে উঠার জন্য মানুষ এত কষ্ট করে , প্রাণ বিসর্জন দেয় ? স্যার ওখানে কি স্বর্নের বা অন্য কোন মূল্যবান খনি পাওয়ার সম্ভাবনা আছে ? স্যার এভারেস্ট থেকে কি মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে , যা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে এবং এর থেকে অদূর ভবিষ্যতে ফাটাফাটি কিছু আবিষ্কার হতে পারে ? নাকি স্যার এর উপর বসতি স্থাপনের স্বপ্ন দেখছে মানব জাতি ?’
‘ কি বলছেন এসব ? তা হবে কেন ?’ অবাক হয়ে বললাম ।
‘ তাহলে কেন সময় ও অর্থ ব্যয়ে এই ঝুঁকিপূর্ণ কাজে নামে মানুষ ?’
‘ এই বিষয়ে সঠিক কোন ব্যাখ্যা আমি দিতে পারব না । তবে মনে হয় শখ ও জেদের বশেই মানুষ এটি করে থাকে ?’
‘ স্যার কিসের জেদ এটি ?’
‘ এইযে, তুই এত উঁচু কেন , এই দেখ আমি তোরও উপরে উঠতে পারি । এই আর কি ।‘
‘ স্যার বলুনতো প্রচন্ড শীতে মানুষ ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয় কেন । স্পীডবোট বা অন্য কোন জলযানের অভাব আছে বুঝি ?’
‘ কিযে বলছেন আপনি ? আরে ভাই মানুষ সব কিছু পারে এটিই সে দেখাতে চায় ।’
‘ ও এবার বুঝেছি । তবে স্যার সামান্য খটকা রয়ে গেছে ।‘
‘ আবার কিসের খটকা ?’
‘ মানুষ তো সব পারে , কিন্তু সেকি কোনদিন ডিম পেড়েছে ?’
‘ আপনার কি ভাই মাথা খারাপ ?’
‘ সরি স্যার মাফ করবেন । তবে স্যার এবার একটা ভাল কথা বলবো । এটা অধমের একতা প্রস্তাব স্যার ।‘ সে একটু থামল । মনে হয় বক্তব্য গুছিয়ে নিল । গলা খাঁকারি দিয়ে প্রস্তাব পেশ করল,’ স্যার , আমেরিকা তো বাংলাদেশের উল্টোদিকে । আকাশ পথে ত্রিশ হাজার মাইল রাস্তা । এখন যদি স্যার আমাদের দেশের পেট দিয়ে সুরংগ করে আমেরিকা দিয়ে বের হতে পারি , দূরত্ব কমে আসবে ৭৯০০ মাইলে । তাহলে বুঝুন স্যার কত সুবিধা ? আর এই মহৎ কাজটা আমরা শুরু করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারি , পারিনা স্যার ?’
হতভম্ব হয়ে লোকটির দিকে তাকিয়ে রইলাম । তার চোখ চকচক করছে । মনে হচ্ছে , সে আমার অনুমতির অপেক্ষায় আছে । অনুমতি পেলে আজই কোদাল শাবল নিয়ে সুরংগের কাজ শুরু করে দিবে ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×