কিছু কিছু ডিগ্রী ব্যক্তির নামকে বিশেষায়িত করে । যেমন কেউ যদি এমবিবিএস পাশ করে তিনি তার নামের সাথে ‘ডাক্তার’ জুড়ে দেন । বিএসসি ইনিজিনিয়ারিং পাশ করলে ‘প্রকৌশলী’ । এগ্রি ভার্সিটি থেকে পাশ করলে কৃষিবিদ । ইদানিং শুধু গ্র্যাজুয়েটই না , নন গ্র্যাজুয়েট , ডিপ্লোমা ধারী সবাই নামকে বাড়িয়ে নিচ্ছেন । নামের আগে ডিগ্রীর নির্যাসটুকু মেখে নিচ্ছেন । প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বশেষ ধাপে ডক্টোরাল স্টাডি করে কোন একটি গবেষনা করে পিএইচডি ডিগ্রীটি হাসিল করতে পারলে নামের প্রথমে ‘ডক্টর’ ঝুলিয়ে নেয়া গেল । নামের শুরুতে সেঁটে নেয়া ডক্টর ( এতে বোঝার কায়দা নেই তিনি চিকিৎসক নাকি পিএইচডি ডিগ্রী ধারক), ইনিজিনিয়ার, কৃষিবিদ সামাজিক মর্যাদা বৃদ্ধির হাতিয়ার । শুধু সাধারন শিক্ষার ক্ষেত্রেই এটি সীমাবদ্ধ নয় । দেখুন আলেম ওলামাদের ক্ষেত্রে- মাওলানা, মুফতি ইত্যাদি । এসব কোন ডিগ্রী নয়, এসব ডিগ্রীর নির্যাস । ডিগ্রীর নাম থেকে বিশেষণকে তুলে এনে নামের শুরুতে সেঁটে দেয়া , ঠিক ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদের মত ।
শুধু ডিগ্রীতেই সীমাবদ্ধ নয় এই বিশেষনকে নামের অংশ করে নেয়া । সামরিক বাহিনীর কমিশন্ড অফিসাররা তাদের পদবীকে আমৃত্যূ নামের সাথেই জুরে রাখেন । দেখুননা ধর্মাচারের ক্ষেত্রে, কেউ এবাদতকেও নামের অংশ বানিয়ে ফেলে । যেমন আলহাজ্জ বা হাজী । তবে অধিকাংশ ডিগ্রী আর পেশাই বিষেশন আরোপ থেকে মুক্ত । যেমন পদার্থবিদ্যা, ইংরেজী , অংক ইত্যাদি বিষয় । এসব অসংখ্য বিষয়ের ডিগ্রীধারীদের নামের আগে কোন বিষেশন যুক্ত হওয়ার রেওয়াজ চালু হয়নি । তেমনি সচিব, পুলিশ অফিসার ইত্যাদি পেশার লোকদের নামের শুরুতেও কোন বিষেশন যোগ হতে দেখা যায়না ।
নামের শুরুতে যোগ করা বিশেষনের প্রচলন কবে কি প্রেক্ষিতে শুরু হয়েছে তা না জানলেও এটুকু বলা যায় এটি ব্যক্তি বিষেশের ভাবনায় ও পরিচয়ে আলাদা মাত্রা যোগ করেছে । বর্ধিত নামের ব্যক্তিটি অবশ্যই নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শিখছে । সে যেভাবেই হোক না কেন নিজ শ্রেষ্ঠত্বের অর্চনা করছে । নিজের পরিচয় বলতে গিয়ে বিশেষন সহ নামটি সে বেশ ওজন ও গর্বের সাথে উচ্চারন করছে । এটি তাকে বিনয়ের পরিবর্তে অহংকারী করে তুলছে । ছোট একটা উপমা মনে পড়ছেঃ বলা হল, বৃক্ষ তোর নাম কি ? বৃক্ষ বলল, ফলে পরিচয় । একটা কোটেশন শুনেছিলাম এমন, শিক্ষা মানুষকে বিনয়ী করে বৃক্ষ যেমন নুয়ে পড়ে ফলভারে । অহংকারের চর্চার বদলে সেবার চর্চাই মূখ্য হওয়া উচিৎ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



