somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তিলোত্তমার কাব্য
নামে আর কিইবা আসা যায় তবুও বলছি ডাক নাম রওনক।রওনক অর্থ রোদ।আমি ১৯ বছরের এক তরুন যে কিনা তার ১২ বছরের কৈশরে ফীরে যেতে চায়।তাহলে হয়ত জীবনের অনেকগুলো ভুল করতাম না। ।ভালোবাসতে জানি না তাই ভালোবাসি না তবে একজনের স্বৃতি কিছুতেই মাথা থেকে তাড়াতে পারি না।বার

গল্পঃশান্ত ভোরে একাকী কাব্য

৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডির একটা ১৩ তালার বাসার

ছাদে বসে আছি।বাসার নাম

বলা যাবেনা।আমার হাতে ভদকার

বোতল।বোতলে ঠান্ডা পানি।একটু পর পর

সেখান থেকে পানীয় চুমুক দিচ্ছি আর

ছাদ থেকে ফায়ার ওয়ার্কস দেখছি।

আসলে দেখা যাচ্ছে না তবে একটু পর পর

পট্ পট্ শব্দ আর হৈ হুল্লোড়

শোনা যাচ্ছে।

আমার পাশে মজনু

মিয়া বসে বসে মনিপুরি মিষ্টি টানছে।

মনিপুরি মিষ্টির ব্যাপারটা আমার

জানা ছিল না।আমি যে বাসায় বাসায়

বেড়াতে এসেছি সে বাসার কেয়ার

টেকারের নাম মজনু মিয়া।আজ সকালেই

যখন

সিরিতে দেখা হলো উনি বললেন,ভাই

মনিপুরি মিষ্টি খাইবেন?

এমনি কাওরে সাদি না।

আজকে একটা বিশেষ দিন তো সেই

জন্যে।আজকে যে একটি বিশেষ দিন

সেটা আমারো জানা ছিল না।রাস্তায়

বের হয়ে মোড়ের ক্যাসেটের দোকানের

ওয়েফারে মুন্নি বদনাম গান

শুনে বুঝলাম।

মজনু মিয়ার বয়স ২৩ এর কম বেশি হবে।

টম ক্রুজ টাইপ চেহারা।উনার

কটকটে লাল ফোন সেটের স্পিকারে এখন

চুমকি চলছে একা পথে সঙ্গী হলে দোষ

কি তাতে,গান চলছে।যতবার উনার

দিকে চোখ পরছে মনে হচ্ছে টম ক্রুজ

মনিপুরি মিষ্টি খেতে খেতে চুমকি চলছ

শুনছেন।বিব্রতকর দৃশ্য।

আজ সকালে এই আত্বীয়ার বাসায় আসা।

আমি সোফায় বসে বসে স্কুবি ডুর ব্যাক টু

ব্যাক এপিসোড দেখছিলাম।এমন সময়

রান্নাঘর থেকে হৈ চৈ শুনতে পেলাম।

কাজের বুয়া নাকি ফিট হয়ে গেছে।

আমাকে একা রেখেই উনারা কাজের

বুয়াকে নিয়ে হাসপাতাল

রওনা দিলেন।আমি একা বাসায়

থাকতে পারি না।বাইপোলার

ডিসঅর্ডারের কারনে কষ্ট লাগা শুরু

হয়।তখন হাতের কাছে কিছু

একটা পেলে সুইসাইড করতে মন চায়।

আমার পকেটে ফেরার ভারা নেই তাই

সেই দুপূর থেকে ছাদে বসে আছি।

কিছুক্ষন আগে নিচে গিয়ে নিউ ইয়র

কেক বানিয়ে খেয়ে এসেছি।কেক ভাল

হয়েছে।এই কেক বানানোর জন্য এক কাপ

আটাতে চার চামচ

চিনি দিয়ে একটা ডিম দিতে হয়।

সাথে পরিমান মত পানি মিশিয়ে ফ্রাই

প্যানে তেল দিয়ে বসিয়ে দিতে হয়।

ব্যাস হয়ে যায় সুস্বাদু কেক।

এইমাত্র মজনু মিয়ার ফোনে ফোন

এসেছে।বুয়ার নাকি ক্যানসার

ধরা পরেছে।তারা আজ আসতে পারবেন

না।তারা ধারনা করেছিলেন

আমি চলে গেছি।আমার

সাথে খালুজানের কথা,

ওহ্ কাব্য!তুমি এখানে আর...

জী না,কোনো সমস্যা নেই।

মজনুকে বোলো ও তোমাকে শোবার

ঘর দেখিয়ে দিবে।আর কাব্য!

কি এমব্রেসিং বাট্ ও তোমার সাথে

একটু কথা বলতে চায়।

ও,দিন...

হ্যালো,ভাইজান!

কি ব্যারম বলেন তো!আপনার জন্য

কিছু রান্দা কইরা আসতে পারলাম না।

আমার রুমে টেরাংকের পিছনে টোস্ট

বিস্কিটের ডিব্বা আর মুড়ির ডিব্বা

আছে।খিদা লাগলে খাইয়া লন।

আমার খিদে লেগেছে কিন্তু কোনো মৃত্যু

পথযাত্রীর খাবার

খেতে ইচ্ছে করছে না।

আমি মজনু মিয়াকে বললাম নিচ

থেকে বালিশ কাথা এনে দিতে।

আমি ছাদে ঘুমাবো।মজনু মিয়া বালিশ

কাথা এনে দিলেন।

আমি বালিশে শুয়ে আকাশের

দিকে তাকিয়ে আছি।একটু একটু করে ভোর

ফুটতে শুরু করেছে।অনেকদিন

শরীরে ভোরের বাতাস লাগেনি।শেষ

যেদিন লেগেছে সে দিনটা মনে নেই।

মনে আছে আমি শীতের ভোরে রিকশায়

কোথাও যাচ্ছি।আমার

গায়ে কালো পান্জাবি,হাতে

চারটা টকটকে লাল গোলাপ।যতো রোদ

উঠছিলো গোলাপ গুলো

ততো ফুটছিলো।

তিলোত্তমা আমার জন্য

অপেক্ষা করছিলো ,রিকশা চলছিলো...
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৪ রাত ৯:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×