somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ কামালের তথাকথিত ব্যাংক ডাকাতি

১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রীর ছেলের টাকার জন্য ব্যাংক ডাকাতির প্রয়োজন হয় না এবং ব্যাংক ডাকাতি করবার অভিপ্রায় থাকলে কেউ কেন্দ্রীয় ব্যাংককে হানা দেয় না কিন্তু গুজব হিসেবে এটা বেশ মুখরোচক যে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাতির চেষ্টা করেছেন। আর যুদ্ধ পরবর্তী দেশে নানা অনিয়ম, আনাচার, অন্যায়ের পিঠে চড়ে যখন এমন গুজব ছড়ায় তখন এর মাত্রা বেগ পায় বিদ্যুতের।

বাংলাদেশের প্রথম বিরোধীদল জাসদ আর বাংলাদেশের প্রথম গেরিলা দল সিরাজ সিকদারের সর্বহারা পার্টি। স্বাধীনতার কিছুদিন পর থেকেই এরা সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, দুই দলের কাছেই ছিল অস্ত্র, দুই দলের মধ্যে ছিল মুজিব ঘৃণার বীজ। হত্যা, ডাকাতি আর অস্ত্রের ঝনঝনানি দিয়ে অস্তিত্ব জানান দিচ্ছিল সর্বহারা পার্টি আর জাসদের আস্ত্রধারীরা সন্ধ্যার পর ঢাকার অলিগলিতে খুন, রাহাজানি, অপহরণের মাধ্যমে সরকারকে অচল করার প্রয়াস চালাচ্ছিল। জাসদ আবার 'গণকণ্ঠ' নামে তাদের মালিকানায় প্রকাশিত দৈনিক পত্রিকার মাধ্যমে বঙ্গবন্ধুর রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধচারন করতো। এখন অবশ্য তা বুঝবার উপায় নেই যে সেইসময় জাসদ ছিল আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ। আওয়ামী লীগের বিচিত্র রাজনৈতিক সমীকরণে সেই জাসদের নেতারা এখন সরকারের অংশ।

সময়টা তখন ১৯৭৩।

সেই সময় পুলিশ কর্মকর্তা এসপি মাহবুব উদ্দিন আহমদ ঢাকায় কয়েকটি দল পরিচালনা করতেন জাসদের গণবাহিনী এবং সিরাজ সিকদারের সর্বহারা পার্টি দমন করার জন্য। দলগুলো সাদা পোশাকে কিন্তু সশস্ত্র অবস্থায় প্রাইভেট গাড়ীতে ঘুরত গণবাহিনী ও নকশালীদের ধরার জন্য এবং সন্দেহভাজন কাউকে দেখলেই চ্যালেঞ্জ করত। এসপি মাহবুবের টিমগুলোর পরিচিতি হতো টিম লিডারের নামানুসারে যার একটির নাম ছিল 'কিবরিয়া বাহিনী'। ১৯৭৩ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখ রাতে কাকরাইল, পল্টন ও মতিঝিল এলাকার টহলের দায়িত্বে ছিল কিবরিয়া বাহিনী। শেখ কামাল সে রাতে তার বন্ধুদের নিয়ে বেড়িয়েছেন যার মধ্যে ছিলেন পরবর্তীতে বিএনপি নেতা ইকবাল হাছান টুকু এবং জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশিদ। তারা সশস্ত্র ছিলেন। শেখ কামাল ও তার বন্ধুরা কাকরাইল মোড় পার হবার সময় একটি প্রাইভেট কারে কয়েকজন সশস্ত্র লোককে দেখতে পেলেন, তারা মনে করলেন প্রাইভেট কারে থাকতে পারে গণবাহিনীর অথবা সর্বহারা পার্টির সদস্য। কিন্তু গাড়ীটিতে আসলে ছিল কিবরিয়া বাহিনীর সদস্যরা। কাকরাইল মোড় পার হয়ে শেখ কামালদের গাড়ী যখন নাইটিঙ্গেল রেস্তোরাঁ অতিক্রম করছিল তখন তারা ঠিক করলেন চ্যালেঞ্জ করবেন প্রাইভেট কারের আরোহীদের। প্রাইভেট কারটি ততক্ষণে একটা গলিতে ঢুকেছে। শেখ কামালদের গাড়ী তাদের অনুসরণ করে গলিতে ঢুকতেই পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে গুলি ছুড়তে লাগলেন। জখম হলেন গাড়ীতে শেখ কামাল ও অন্যান্যরা; শুধু ইকবাল হাছান টুকু অক্ষত থাকলেন। পুলিশই তখন তাদের পিজি হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে ইকবাল হাছান টুকু ধানমন্ডি বত্রিশ নম্বরে ঢুকে শেখ জামালকে খবরটি দেন। বঙ্গবন্ধু শেখ কামালের এরকম অবাঞ্ছিত ঘোরাফেরায় ক্ষুব্ধ হয়েছিলেন এবং হাসপাতালে দেখতে যেতে প্রথমে অস্বীকৃতি জানান।

স্বাধীনতাবিরোধী ও আওয়ামী লীগ বিদ্বেষীরা এই ঘটনাকে সারা দেশে ছড়ায় ‘ব্যাংক ডাকাতি’ করতে গিয়ে কামাল পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়েছে বলে। তবে সে সময় যতটুকু ছড়ানো হয়েছিল তার থেকে অনেক বেশী ছড়ানো হয়েছে ১৯৭৫ সালে তার হত্যার পর। ২১ বছর ধরে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় শেখ কামালকে ব্যাংক ডাকাত বানানো হয়েছে।

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×