somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার, আপনি আত্মহত্যা করুন

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রেক্ষাপট-১:
গোয়ালন্দ ঘাট হয়ে ট্রেনে করে ঢাকা ফিরছি। কমলাপুর ষ্টেশনের অনতিদূরে মালিবাগ ক্রসিং পার হতেই ঠায় দাড়িয়ে গেল ট্রেনটা। মহাকালের সময় হতে হাটি হাটি পা পা করে একটা ঘন্টা বিদায় নিল, কিন্তূ ট্রেনটা সেই যে লাশ হয়ে দাড়াল আর জ্যান্ত করা গেল না। সাথে একগাদা লাগেজ, তাই অন্য দশটা যাত্রীর মত টারজান কায়দায় ট্রেন হতে লাফিয়ে রিক্সা চেপে উউউউ শব্দে গন্তব্যে পৌছার ছবি চিত্রায়ন সম্ভব হলনা। চরম বিরক্তিতে ত্যাক্ত বিরক্ত, না পারছি গিলতে না পারছি ফেলতে। পাঠক, শক্ত হয়ে বসুন, কাহিনীর এখানেই শেষ নয়, শুরু মাত্র! জানালায় থুতনি হেলিয়ে চারদিক চোখ বুলাচ্ছি, যতদূর চোখ যায় বস্তি আর বস্তি। ময়লা, নোংরা আর আবর্জনায় বেড়ে উঠা বস্তি জীবনকে এত কাছ হতে আগে কখনো দেখেছি বলে মনে হলনা। এক মা সদ্য প্রসূত বাচ্চাকে কোন রকমে আকড়ে চুলায় আগুন ধরানোর চেষ্টা করছে, চারদিকে আরও গোটা তিনেক নাবালক শিশুর এলোমেলো চলাফেরা। এ যেন নোংরা রাজ্যে নোংরা রানী আর শাহাজাদা-শাহাজাদীদের রাজত্ব! পাশেই এক মহিলা অন্য মহিলার কেশ চর্চার পাশাপাশি উকুন মারছে মহা আনন্দে। এক কথায় গায়ে গতরে খেটে খাওয়া মানুষের অলস এবং বৈচিত্রহীন জীবন। এক নাগাড়ে দেখতে গেলে ঝিমুনী এসে যায়। এমনটাই আসছিল বোধহয়, হুড়মুড় করে জেগে উঠলাম বিকট এক গর্জনে। ‘চু...নীর মাগি, তুরে কইলাম ভাত পাকাইতে আর তুই গেলি তুর ভাতারের মার ১৪ গুষ্টি...মারাইতে।’ স্বামী হবে হয়ত ৪টা নাবালক সন্তানের জননীর। ঝাপিয়ে পরে এলোপাথাড়ি লাথি মারতেই কোলের বাচ্চাটা ছিটকে পরল মাটিতে, বাকি ৩টা হাল্কা উত্তম-মধ্যম খাওয়ার পর পিপড়ার মত পালিয়ে গেল। দানবীয় উন্মত্ততায় চুলের মুঠি টেনে মাথা চেপে ধরল ফুটন্ত পানিতে। গগনবিদারী চীৎকারে চারদিক কেপে উঠল। এ নিয়ে বস্তির কাউকে খুব একটা উতলা মনে হলনা। আমার সহযাত্রীর অনেকেই দেখলাম প্রাণখুলে উপভোগ করছে এ দৃশ্য।

প্রেক্ষাপট-২:

এ প্রেক্ষাপটের চাক্ষুস স্বাক্ষী হওয়ার সৌভাগ্য আমার হয়নি। তবে নিশ্চিত, কেউ না কেউ তা খুব কাছ হতে তা দেখেছে। সপ্তাহ দু’এক আগে ঢাকার যাত্রাবাড়ির এক ডাক্তার পরিবারের মহিলা ইনটার্ন ডাক্তারকে পিটিয়ে হত্যা করে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা হয়েছে। আসামী? স্বামী, এবং তিনিও একজন ডাক্তার। ভালবেসে বিয়ে হয়েছে ত তাতে কি! টাকা, জমি আর ঢাকায় একটা ফ্লাটের চাহিদা ত আর ভালবাসার কাছে বিকিয়ে দেয়া হয়নি! অক্ষম? লেলিয়ে দাও গোটা পরিবার, অত্যাচারে জর্জরিত কর ভালবাসার শুকনো পাতাকে, জিম্মি করে নাও শ্বশুরালয়! টাকা চাই, নইলে রক্ত!! এমন একটা চাহিদার কাছে সমাহিত কর দু’দিন আগের প্যানপ্যনানির প্রেম। ভালবাসা গেলে ভালবাসা মিলবে পানির দরে (ডাক্তার যে!), কিন্তূ ঢাকার একটা ফ্লাট গেলে?

প্রেক্ষাপট-৩:

খবরটা একেবারে তাজা। গত ১৯শে সেপ্টেম্বরের ঘটনা । ঢাকা বিশ্ববিদ্যালয়ের গন সংযোগ এবং সাংবাদিকতা বিভাগের মাষ্টার্স কোর্সের ছাত্রী মাফরুদা হক সুতপাকে তার ব্যাংকার স্বামী এবং তার পরিবার বিয়ের মেহেদী না শুকাতেই পিটিয়ে পরপারে পাঠিয়ে দিয়েছে। চাহিদার মাত্রাটা এখনো প্রকাশ পায়নি, তবে তা যে খুব একটা সীমিত ছিল তা নিশ্চয় নয়! পাত্র বাবাজীর একই দাবী, মনের দুঃখে ভালবাসার মানুষটি আত্মহত্যা করেছে।

কোন প্রেক্ষাপট নেইঃ

ব্লগার, আপনি কি একজন কবি? আপনি কি ব্যর্থ ভালবাসার অনলে জ্বলে পুড়ে অংগার হচ্ছেন? মোবারকবাদ আপনাকে। এ যাত্রায় আপনি নিজে যেমন জেল-হাজত হতে বেচে গেলেন, তেমনি অন্য একজনকে জানে বাচতে দিলেন। কবিতার আড়ালে যে পশুটাকে আপনি লালন করছেন তার সাথে শেষ মোলাকাত কবে হয়েছিল? পশুর সাথে ফয়সালা না করে ভালবাসা নিয়ে কেবল কবিতা লিখে যাওয়াই বোধহয় সমাজের জন্যে নিরাপদ। এক কাজ করুন, ব্যর্থ প্রেমের কবিতা রচনার অন্তরালে আপনার বৈষয়িক ব্যাপারগুলোর একটা সন্তোষজনক সমাধান করে ফেলুন। ঢাকায় একটা ফ্লাটের দরকার হলে পরিশ্রম করুন, আয় রোজগার বাড়ানোর ধান্ধা করুন। দয়াকরে কবিতার মোহজালে আটকে ফ্লাট চাহিদার কাছে কাউকে জিম্মি করবেন না।

আপনি ডাক্তার? ইঞ্জিনীয়ার? উকিল? শিক্ষক? ব্যবসায়ী? এবং ভালবাসার রুগী, এবং সাথে একটা ফ্লাটের চাহিদাও সংগোপনে লালন করছেন? চিকিৎসা করান এ জৈবিক এবং মানষিক রোগের। যদি ফ্লাটের চাহিদার কাছে ভালবাসা পরাজিত হয়, তা হলে আত্মহত্যা করে অমর করে যান আপনার ভালবাসা। আপনার কাহিনী লাইলী-মজনু, শীরিন-ফরহাদ এবং শেক্সপীয়ার ট্রাজেডীর নায়ক নায়িকাদের মত যুগ যুগ ধরে বেচে থাকবে।

Enough is enough!!!
আমি বাংলাদেশী
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১০
১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×