somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগরনে ডাক দেয়া প্রবাসী বাংলাদেশীদের কাছে খোলা চিঠিঃ

০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারেক জাগরন আর্ন্তজাতিক পরিষদের ব্যানারে এ কোন জাগরনের ডাক দিচ্ছেন আপনারা? প্রতিটা ডাকের পেছনে থাকতে হয় একটা সামাজিক এবং মনস্তাত্বিক আবেদন। বিএনপির নির্বাসিত ’নেতা’ তারেক রহমানের জাগরনকে আমরা কোন দৃষ্টিকোন হতে যাচাই বাছাই করব তার একটা সম্যক ধারণা দিলে ব্যাপারটা হজম করতে সহজ হবে। আমি বা আমরা রাজনীতিবিদ নই, বিদেশে খেটে খাওয়া কামলা। মা-বাবা, ভাই-বোন এবং আত্মীয়-স্বজন ছেড়ে প্রবাসের এই বিরান ভূমিতে গাধার মত শ্রম দিতে বাধ্য হচ্ছি তারেক জিয়ার মত রাজনৈতিক প্রেতাত্মাদের ছায়া হতে দূরে থাকতে। এতদিন সফলভাবেই দূরে ছিলাম হয়ত। কিন্তূ এখন ভয় লাগছে, কারণ ওয়াশিংটন শহর আমার আবাস হতে খুব একটা দূরের পথ নয়। এই প্রেতাত্মার জাগরন আমাকে ভাবিয়ে তুলছে, কারণ এখান হতে পালাবার আমার কোন রাস্তা জানা নেই।

যে দিনটায় জিয়াউর রহমানকে খুন করা হয় অনেকের মত আমিও নেতার সততা এবং সাধারণ জীবন যাপনের কাহিনী দেখে চোখের জল আর নাকের জল এক করেছিলাম। ২০০৫ সালের শুরুতে ৬৭নং পুরানা পলটন লাইনে মরহুম ডাঃ এস এ খানের বাড়িটা সাড়ে ৫ কোটি টাকায় বিক্রী হয় অদৃশ্য ক্রেতার কাছে। দু’দিন না যেতেই খোলাস হতে বেড়িয়ে আসেন ক্রেতা। আর কেউ নন, ছেড়া লুংগি আর সুটকেসের স্তূপে জন্ম নেয়া বাংলাদেশের নয়া রাজকুমার জনাব তারক রহমান। যে দিন বাংলার এই স্বঘোষিত অধিপতিকে চ্যাংদোলা করে হাজতের কুঠুরীতে মেহমান বানানো হয়েছিল, দুঃখ নয় বরং একধরনের পৈচাশিক আনন্দ লাভ করেছিলাম। ভেবেছিলাম এই বোধহয় বাংলাদেশের নতুন যাত্রা শুরু হল। থাক সে কাহিনী।

ছবি কথা বলে; স্বভাবতই আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে সবাই আপনারা শিক্ষিত। মহোদয়গন, বুঝিয়ে বলেবন কি, শিক্ষার কোন অলিগলিতে বিচরন করে একবিংশ শতাব্দীর এই কলংক মাথায় নিয়ে প্রবাসে মাতামাতি করছেন? একি শুধুই তারেক জিয়ার ছড়ানো উচ্ছিষ্ট কথা বলছে, না আপনাদের শিক্ষা, বিবেক, বুদ্বি, বিবেচনা, দেশপ্রেম এবং গণতন্ত্রের প্রতি আমরন কমিটমেন্ট এ পথে নিয়ে আসছে? আপনাদের অনেকেরই এই হাসি-খূশী বদনের নীচে লুকিয়ে আছে অনেক না বলা কালো কাহিনী, যা তারেক জাগরনের ধূয়া তুলে আমার মত কামলাদের বিভ্রান্ত করা সহজ নয়। জাগরনের ডাক দিচ্ছেন ভাল কথা, তবে সে জাগরন শুরু হওয়া চাই আত্মশুদ্বি দিয়ে। ওয়াশিংটনের রাস্তায় তারেক জিয়ার ছবি নিয়ে দয়াকরে আর ভয় দেখাবেন না, আমি এবং আমরা এমনিতেই ভীত।
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×