somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরব ডায়েরি-৪১ (অভিশপ্ত সামূদ জাতির দেশে-১)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পূর্বকথা

গত বছর তায়েফ থেকে আসার পরেই আমি ইন্টারনেটে খুঁজছিলাম- সৌদিতে আর কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। সৌদি টুরিজমের একটি সাইটে পেয়ে যাই “মাদায়েন সালেহ” (সালেহ’র শহর) এর খোঁজ। ইউটিউবেও বেশ কিছু ভিডিও পেলাম। দেখতে একেবারে জর্ডানের পেট্রার মতো। আগ্রহী হলাম, এখানে যেতে হবে। কিন্তু আমাদের আবহা থেকে অনেক অনেক দূর। উইকেন্ডের ২ দিনের ছুটিতে হবেনা। বড় ছুটি লাগবে। নানা ব্যস্ততায় ভিডিও ফাইলগুলো ল্যাপটপে পড়ে রইলো।

২০১২ হজ্জ্বের ছুটিতে (প্রায় ১৫ দিন ছিল) কোথাও ঘুরে আসতে চেয়েছি। কিন্তু আদিল ভাইকে খুব একটা উৎসাহী মনে হলোনা। পারিবারিক ঝামেলার কারনে উনি কোথাও ঘুরতে যেতে চাইলেন না। শেষ চেষ্টা হিসাবে আমি আর মিলন মিশর যেতে চেয়েছি। নানা করনে তাও ভেস্তে গেল। ছুটিটাতে ঘরে বসে থাকা ছাড়া আর কিছু করা হলো না। ... একদিন বিকালে মিলন ও আদিল ভাই আমাদের বাসায় এসেছে। কথাপ্রসঙ্গে মিলন জানালো, হাবিব স্যার আর কয়েকজন নতুন টিচার “মাদায়েন সালেহ” ঘুরতে গেছেন, ফেসবুকে চমৎকার কিছু ছবি আপলোড করেছেন। আমিতো হায় হায় করে উঠলাম, ল্যাপটপে থাকা ভিডিও ওনাদের দেখালাম। হাবিব স্যার সেখানে গেলেন, আর আমরা জানলাম না? জানলে আমরাওতো জয়েন করতে পারতাম। খুব আফসোস লাগলো। গ্রুপ মেম্বার বেশী থাকলে এ ধরনে ভ্রমণ খুব আনন্দদায়ক হয়।

এবার ইংলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশ থেকে ৩০ জনের মতো নতুন জয়েন করেছে। যাদের বেশীরভাগেরই দূরের ক্যাম্পাসগুলোতে পোস্টিং হয়েছে। কয়েকজনের সাথে পরিচয় হলো। সাঈদ তাদের মাঝে অন্যতম। তার ওয়াইফ শিমুও একই বিভাগে জয়েন করেছে। শিমুর পোস্টিং আমার ওয়াইফের ক্যাম্পাসে। সাঈদ ফুর্তিবাজ ও আড্ডাবাজ। বেশ কয়েকদিন জম্পেস আড্ডাও দিলাম। নতুন হিসাবে অনেক চটপটে, প্রথমবার এসেই হজ্জ্বে গেল।

...হাবিব স্যারদের খবর জানার পরেরদিন বিকালে সাঈদের সাথে দেখা। আমি বললাম, ‘হাবিব স্যাররা মাদায়েন সালেহ গেল, আপনি কিছু জানতেন না?’
সাঈদ দাঁত কেলিয়ে বলল, ‘আমি জানতাম, ইচ্ছে করে আপনাদের বলিনি। আমি এবার হজ্জ্বে যাচ্ছি, হজ্জ্ব থেকে ফিরে এসে বাকী সবাই মিলে একটা ট্যুর করবো।’ মনে মনে সাঈদের মুন্ডুপাত করলাম। বাঁচাধন ট্যুর যদি না হয়, খবর আছে।


ডিসেম্বর ২০১২ তে আমি, সাঈদ ও মিলন ঠিক করলাম- জানুয়ারির সেমিস্টার ব্রেকে (১ সপ্তাহ) আমরা কাফেলার মাধ্যমে মদীনা যাব। সেখান থেকে একদিনের জন্য আমরা ‘মাদায়েন সালেহ’ ট্যুর এ্যারেঞ্জ করবো।

এখন শুধুই অপেক্ষা ...

(চলবে)
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×