অনেকেই আছেন যারা আমার ব্লগে কিসের মায়ায় যেন ঘুরে যান- কাল্পনিক_ভালোবাসা, মেহবুবা ও শামীম আরা সনি তাদের অন্যতম। জানা অজানা সবার প্রতি কৃতজ্ঞতা।
আমি নিজের জন্য লিখি। মাঝে মাঝে ভাবি যখন বুড়ো হয়ে যাব, স্মৃতি যখন বিশ্বাসঘাতকতা করবে-তখন এই লেখাগুলো আমাকে যৌবনে ফিরিয়ে নিয়ে যাবে। আমি ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, আড্ডা দিতে ভলোবাসি। এমন একদিন আসবে যখন এ সবই হয়ে যাবে অতীত। তাই এখনই সময় এর রসটুকু আস্বাদন করার। অনেকেই আছেন যারা সময়কে উপভোগ করতে জানেননা, অথচ একদিন হার্ট এ্যাটাকে মারা যাবেন। কি লাভ এই জীবনের? আমি তাদের একজন হতে চাইনি। স্রষ্টাকে জানতে হলে চারপাশকে জানতে হবে। আমার এই অল্প সময়ে আমি সৌদি’র অনেক জায়গা ঘুরে ফেলেছি। রিয়াদ, দাম্মাম, জিজান, নাজরান, তায়েফ , আসির, মক্কা, মদীনা। আমার সহযাত্রী আমার স্ত্রী, বন্ধু মিলন, মনির, লিজা, নবাগত সাঈদ/শিমু ও শম্পা ভাবী’র কথা না বললেই নয়। কৃতজ্ঞতা তাদের প্রতিও।
আমার প্রথম বছরে যখন আরব ডায়েরি’র ২০ টি পর্ব লিখলাম, শেষ পর্বে এসে বেশ সাড়া পেয়েছিলাম। ফেব্রুয়ারিতে এসে দেখলাম সবাই বই মেলায় বই বের করছে। চিন্তা করলাম আমার লেখগুলোর একটা সংকলন করতে পারি। ছেলেমানুষি আরকি! কি ছাইপাশ লিখি তার আবার সংকলন ... তারপরও প্রিন্ট দিয়ে ৫টি বই তৈরি করলাম। প্রচ্ছদ, কভার, ডিজাইন সব নিজেই করলাম। এক বিকালে আদিল ভাই, মিলন, ইশরাত, দিবা সবাইকে ডাকলাম। ২০ রিয়ালের বিনিময়ে প্রত্যেক ফ্যামিলিকে ১টি করে কপি দিলাম। আমিই বোধয় প্রথম লেখক যার সব বই ৫ মিনিটে শেষ হয়ে গিয়েছিল। ৫টিই তো মাত্র বই। সবাই তাৎক্ষনিকভাবে ভালো বলেছিল... কিন্তু আমি জানতাম আমার এই বইটি কেউ পড়বেনা। ডাস্টবিনে না ফেললেও, টেবিলের চিপায় ফেলে রাখবে। তাই টাকা নিয়েছিলাম, অন্তত টাকার মায়ায় যেন পড়ে। জানিনা কি ঘটেছে, কিন্তু তারপরেও কোন ফিডব্যাক পাইনি।
প্রথম রেসপন্স পেলাম ব্লগার মোজাম ভাইয়ের কাছ থেকে। ওনাকে একটি কপি পাঠিয়েছিলাম। ওনি এক রাতে ফোন দিলেন, অনেক কথা হল। আরো কয়েকটি কপি ঢাকা নিয়ে গেলাম। ২য় রেসপন্সটি পেলাম স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছ থেকে। সত্যি ইন্সপায়ারিং।
এ বছর চিন্তা করছি- একই কাজ আবারো করব। যতদিন ছেলেমানুষ আছি- ছেলেমানুষিইতো করব।
সবাইকে আবারো কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





