somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারকাদি (আরব ডায়েরি-১০৭)

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লিটু ভাইয়ের হাতে বানানো গরম গরম খেবসা শেষ করে আমরা কয়েকজন আড্ডা দিতে বসেছি। শীতের রাত, লিটু ভাইয়ের বাসাটা এমন এক জায়গায় প্রায় সময়ই মেঘ উড়ে বেড়ায়। স্বভাবতই আয়েশ করে চা পান করছি। সৌদি আরবে আসার পর এমন সব চা’য়ের স্বাদ নিয়েছি তা নিয়ে আলাদা একটি বড়সর পোস্ট দেয়া যাবে। বিভিন্ন চা’য়ের স্বাদ, গন্ধ, রূপে আমরা সবাই মজে গিয়েছি।

আমি, আযম ভাই, লিটু ভাই, শাহরিয়ার ভাই রাত ১১/১২ টায় শুধুমাত্র ১ কাপ চা’য়ের জন্য ৩০ কিলোমিটার ঘুরে আসি। এখানে জবা ফুলের চা পাওয়া যায়, যা টক স্বাদের-অনেকটা তেতুলের স্বাদ আর গাড় লাল রং। সেই চায়ে প্রতি চুমুকে তৃপ্তি। আরবিতে জবা ফুলের চা’টিকে “কারকাদি” বলে। আমি ছুটিতে ঢাকায় যাবার সময় স্পেনের তৈরি কয়েক বক্স “কারকাদি” নিয়ে যাই। সবাই খেয়ে আলাদা মজা পায়। বক্সের গায়ে চেনাজানা জবা ফুলের ছবি দেখে তা নিয়ে আর বেশী কিছু ভাবিনি।





আড্ডা দিতে দিতে চা নিয়ে আলাপ শুরু হল। সাইফুল্লাহ ভাই জানালেন তিনি সম্প্রতি “কারকাদি” খেয়েছেন এবং খুব মজা পেয়েছেন। আযম ভাই বলল, আমি বিভিন্ন ফ্রেশ জবা ফুল খেয়ে দেখেছি, কিন্তু কোনটারই টক স্বাদ পেলাম না। পাশে বসা আবুল কালাম ভাই জানালেন-এই চা’য়ের গাছ বাংলাদেশে পাওয়া যায়-‘চুকাই’ গাছের ফুল দিয়ে তৈরি। এক সৌদি ওনাকে গাছটি চিনিয়ে দিয়েছে। আমার তখন অবাক হবার পালা। ‘চুকাই’ মানে টক/চুকা পাতা গাছ?





এই ছুটিতেও গ্রামের বাড়ির বিল হতে নিজ হাতে অনেক পাতা নিয়ে আসলাম। গ্রামে এই গাছ এমনিতেই বড় হয়। অনেক ঝোপড়ানো এই গাছে হলুদ রংয়ের ফুল হয়। ফুলের বৃন্তটি থাকে লাল। আমাদের উত্তরায় একেক আটি পাতা ১০ টাকা করে বিক্রি হয়। প্রচন্ড টক এই পাতার সাথে মাছ মিশিয়ে ভর্তা বানাই, আর লাল ফুলের বৃন্তটির সাথে মাছ দিয়ে খাট্টা বা টক রান্না করি।





কুমিল্লা বেড়াতে গিয়ে গোমতি’র চরে অনেক অনেক গাছ দেখেছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার শাশুড়ি ঢাকায় ওনার বাড়ীর ছাদে টবে একটি গাছ লাগিয়েছেন শুধুমাত্র ভর্তা খাবার আশায়। এটাই কি সেই গাছ যার চা খেয়ে আমরা রাতের বেলা ঘুরে বেড়াই?

আগে “কারকাদি” সাধারণ জবা ফুলের চা ভেবে বেশী ঘাটাঘাটি করিনি। আযম ভাই ইন্টারনেটে সার্চ দিলেন, অনেক তথ্য পাওয়া গেল। আমার চেনা টক/চুকা পাতা গাছ হতেই এই চা বানানো হয়। এর ইংরেজি নাম রোসেলা বা সরেল (Rosella, Sorrel)। এটি মূলত জব ফুলেরই একটি জাত। চায়ের প্যাকেটে প্রচলিত জবা ফুলের ছবি দেখে আমরা মূলত বিভ্রান্ত হয়েছিলাম। হয়তো সহজেই প্রচার পাবার জন্য কোম্পানীগুলো প্রচলিত জবা ফুলের ছবি ব্যবহার করেছে।

পৃথিবীর অনেক দেশেই এই গাছের বানিজ্যিক চাষ করা হয়। বাংলাদেশের সর্বত্রই গাছটি জন্মে,তবে বানিজ্যিক চাষ হয় না। ক্রান্তীয় আফ্রিকা চুকাই গাছের আদি নিবাস বলে ধারণা করা হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ফলটি পরিচিত। যেমন: রাজশাহীতে চুকাই, খুলনায় ও সাতক্ষীরাতে অম্ল মধু বা অম্বল মধু, ধামরাই এবং মানিকগঞ্জে চুকুল, সিলেটে হইলফা, কুমিল্লায় মেডশ, মেট্টস বা মেষ্টা ইত্যাদি। এছাড়া চুকুর, চুকুরি, চুপুরি, চুকোর, চুপড়, চুকা, চুক্কি, চুই, মেস্তা, খিইরুপ ইত্যাদি নামও প্রচলিত আছে।

চুকাই অনেক দেশে সস্তা সবজি হিসেবে ব্যাপক ব্যবহৃত হয়। সম্ভবতঃ এটি মায়ানমারের সবচে জনপ্রিয় সবজি। চুকাই পাতা রসুন, কাঁচামরিচ ও চিংড়ি মাছ বা অন্য মাছ সহযোগে ভাজি করে অথবা তরকারি রান্না করে খাওয়া হয়। চুকাই পাতা ও চিংড়ি শুটকি দিয়ে টক বা খাট্টা রান্না করেও খাওয়া হয় এবং এটি মায়ানমারে বেশ জনপ্রিয়। বাংলাদেশে টক স্বাদের কারণে জ্যাম, জেলি বা আচার তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া এদেশে টক বা খাট্টা রান্না করেও খাওয়া হয়। এর মধ্যে 'পেকটিন' আছে বলে শুধুমাত্র চিনি ও চুকাই দিয়ে সহজেই জ্যাম তৈরি করা যায়, আলাদাভাবে পেকটিন মেশাতে হয় না।

সম্পূর্ণ তথ্য জেনে আমার খুব ভালো লাগল। যদি কখনো দেশে ফেরত যাই, হয়তো প্যাকেট করা সুদৃশ্য স্পেনের চায়ের বক্স কাছে পাবনা কিন্তু খুব সহজেই চা বানিয়ে ফেলতে পারব। ধুমায়িত কারকাদি’র অভাব বোধ হবে না।



সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×