somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলে কি, ডার্লিং কেমন আছো?

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা একঃ

কয়েক দিন আগে দুপুর বেলায় জনৈক ব্যক্তি মোবাইলে কল করে জিজ্ঞাস করেন--
এটা কি র‌্যাবের নাম্বার?
-জ্বী।
স্যার আমার একটা অভিযোগ আছে।
-বলেন।
স্যার আমারে মোবাইলে গালাগালি করে, অকথা-কুকথা বলে।
-কেন বলে?
জানিনা স্যার।
-কি বলে?
কমু স্যার, লজ্জা করে।
-পুরুষ মানুষের আবার লজ্জা, বলেন বলেন।
স্যার বলে কি, ডার্লিং কেমন আছো? তোমারে আমি ভালবাসি, ফেয়ার করি, তুমি অনেক সুন্দর..
-আর কি বলে?
বলে, তোমারে কিস খাই, কইগো তুমি? ....
-আরে বলেন কি, ভাল ভাল কথাই তো বলে, মেয়েটা কে?
স্যার, মেয়ে না, ওটা ছেলে।
-হ্যাঁ.., বলেন কি? … ছেলে!!!?
জ্বী স্যার, ছেলে।
-তা এসব কথা আপনাকে বলে? … হিজড়া মনে হয়।
হিজড়া না স্যার, বলে তো আমার স্ত্রী কে।
-ও, তাই বলেন। তা আপনার স্ত্রী কি করেন?
ঘর সংসার করে স্যার।
-তাহলে মোবাইল নাম্বারটা পাল্টান, সমস্যা শেষ।
মোবাইল নাম্বারটা পাল্টাবো স্যার (কন্ঠে বেশ অনিহা মনে হল) ...
-হুম, আজকেই।
না পাল্টাইলে হয়না স্যার?
-আরে ভাই্ আপনার দেখি বউয়ের চেয়ে সীম দামি।

ঘটনা দুইঃ

ঐ দিন রাতেই ফেবুতে এক আপু মেসেজ দিলেন,
ভাইয়া কেমন আছেন?
-ভাল। আপনি?
ভাইয়া আমি ভাল। কিন্তু একটু সমস্যায় আছি। আমাকে কি একটু হেল্প করবেন?
-বলেন, শুনি।
ভাইয়া আমাকে না তিনটা নাম্বার থেকে দুইটা ছেলে ডির্স্টাব করে।
-ভালো তো, উনারা মনে হয় আপনাকে পছন্দ করেন।
না ভাইয়া, বিরক্ত করে।
-হয়তো কিছু বলতে চায়, তাই করে। শুনুন কি বলতে চায়।
না ভাইয়া, আমার শুনার কিছু নাই। আমাকে কি একটু বের করে দিবেন ছেলে গুলো কারা?
-ওরা বোধ হয় আপনার কাছের কেউই হবে, দূরেরও হতে পারে। তা আপনি সীমটা পালটে নিন। সমস্যা শেষ।
তা আমি বুঝি। এই জ্ঞান দিতে হবে না। বের করে দিবেন কিনা বলেন?
-আপনি বেশ বুদ্ধিমতি, আপনি সীমটা বন্ধ করে দিলে আপনার ঝামেলাও শেষ, আমারো কষ্ট করতে হবে না।
ধ্যাত, আমি জানতে চাই ছেলে গুলো কারা? আমার ক্লোজ কেউ কিনা?
-আমিও তো তাই বলছি। আপনি নতুন নাম্বার নিলে যদি ওরা দ্রুত জেনে যায়, বুঝবেন ওরা আপনার ক্লোজ।
আরে আরে এইটা কি আমি বুঝি না। যা বলেছি, করবেন কিনা বলুন?
-জ্বী, আমি ও বুঝেছি যে আমি যা বলতে চাইছি তা আপনি .....
আমি বুঝেছি আপনি আমার কাজ করবেননা। গুডবাই ফরএভার।
-ওকে।

আসলে দুষ্টু মামার চেয়ে নাই মামাই ভালো।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×