কবিতা ভালবাসে না এমন মানুষ বিরল। যে মানুষটি ভালবাসতে জানেনা সেও কবিতা ভালবাসে। যে কবিতা ভালবাসেনা সে খুন করতে পারে, অবৈধ খুন। কবিরা পাগল, কবিতা অমিয়। জীবন যেখানে বিবর্ণ কবিতা সেখানে সরব, জীবন যেখানে ছন্দময় কবিতা সেখানে মায়াবী। কবিতা হতে পারে লিখিত কিংবা অলিখিত, পড়ায় কিংবা শুনায়, আধুনিক কিংবা শ্লোক, পয়ার কিংবা অমিতাক্ষর। ধরনটা যাই হোক মননটাই আসল। তবে কবিতার নামে বৈসাদৃশ্য বা বিষাক্ত কতগুলো শব্দ আওড়ানো আনাকাংখিত। .... কিছু কিছু কবিতা থাকে যেগুলো যতটা না আনন্দ দেয় তার চেয়ে বেশী আন্দোলিত করে, সাগরের ঢেউ যেখানে তুচ্ছ। মেঘ বালিকার কবিতা তৃপ্তি দেয়, রক্ত মাংসের কবিতা আচ্ছন্ন করে। এখানে বাস্তবতা তুচ্ছ। স্বপ্নের চেয়ে কল্পনাই প্রবল। কবিতায় ভালবাসার বালাই নেই, বেদনার বিরাম নেই, স্বপ্নের সীমা নেই, গভীরতার অন্ত নেই। কবিতা জ্বালায়, পুড়ায়, ক্ষত করে। ক্ষতি করে না। কবিতা কবিতাই। কবিতায় জীবন, কবিতার জীবন। অথবা জীবনের কবিতা। কবিতা আমার, কবিতা তোমার।
সাবধানের মার্ নেই
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।