যারা ধর্মের নামে মানুষ হত্যা করে তারা কোন দিনই মুসলিম হতে পারে না। আল্লাহ পাক আল কুরআনে স্পষ্ট ঘোষনা করেছেন " যারা কোন মানুষ হত্যা করল তারা যেন সমগ্র মানব জাতীকে ই হত্যা করল" অথচ অনেক সংঘঠন আছে যারা ধর্মের নামে ইসলামের নামে তাদের ব্যক্তিগত স্বার্থ প্রতিষ্ঠা করতে নির্বিচারে হাজার হাজার লোক হত্যা করে । নিচে বিশ্বের কুখ্যাত ৫ জংঙ্গি সংগঠনের তালিকা দেওয়া হলোঃ
বোকো হারাম
ইসলামিক স্টেট বা আইএস নয়, বিশ্বের ভয়ংকর জঙ্গি সংগঠনগুলোর তালিকার শীর্ষে রয়েছে নাইজেরিয়ার বোকো হারাম ৷ ২০১৫ সালে আবু বকর শেকাউ-এর নেতৃত্বে এই জঙ্গি গোষ্ঠীটি ৬ হাজার ৬৪৪ জন মানুষকে হত্যা করেছে ৷ তাদের হামলায় আহত হয়েছে ১,৭৪২ জন৷ বেশিরভাগই বেসামরিক নাগরিক ৷ এছাড়া হাজারো কিশোরীকে অপহরণ করেছে বোকো হারাম ৷
ইসলামিক স্টেট
যদিও বোকো হারাম আইএস-এর তুলনায় বেশি মানুষকে হত্যা করেছে, কিন্তু আতঙ্ক সৃষ্টির দিক থেকে সবচেয়ে উপরে আছে আইএস ৷ বিশ্বের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি বলা হচ্ছে আইএসকে ৷ ২০১৫ সালে তাদের হাতে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৭৩ জন মানুষ এবং আহত হয় ৫ হাজার ৭৯৯ জন ৷ ১০৭১টি হামলা চালিয়েছে তারা বিশ্ব জুড়ে৷ আবু বকর আল-বাগদাদির নেতৃত্বে সংগঠনটি সিরিয়া, ইরাক, তুরস্ক ও ইউরোপ জুড়ে এখনো হামলা চালিয়ে যাচ্ছে ৷
তালেবান
১৯৯৪ সালে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলার সময় এই জঙ্গি সংগঠনটির আবির্ভাব ৷ বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ জঙ্গি সংগঠন বলা হয় এদের ৷ ২০১৫ সালে তালেবানের হাতে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৪৭৭ জন এবং আহত হয়েছে ৩ হাজার ৩১০ জন ৷ গত বছর বিশ্ব জুড়ে ৮৯১ টি হামলা চালিয়েছে তারা ৷ হিবাতুল্লাহ আকন্দজাদা এখন তালেবানের নেতৃত্বে রয়েছেন ৷
ফুলানি জঙ্গি গোষ্ঠী
বিশ্বব্যাপী এদের তেমন পরিচিতি নেই ৷ এরা নাইজেরিয়ার ফুলা সম্প্রদায়ের মানুষ৷ এদের লক্ষ্য ফুলানির ভূমি মালিকদের হত্যা করা ৷ ২০১৫ সালে ১৫০ টি সন্ত্রাসী হামলা চালিয়েছে ফুলানি, তাদের হামলায় মারা গেছে ১ হাজার ২২৯ জন ৷
আল-শাবাব
বোকো হারামকে যদি আইএস-এর সাথে তুলনা করা হয়, তবে আল শাবাবকে তুলনা করা যায় আল-কায়েদার সঙ্গে ৷ পূর্ব আফ্রিকায় এদের আধিপত্য অনেক বেশি ৷ সোমালিয়াকে ইসলামিক রাষ্ট্র বানানোই তাদের মূল লক্ষ্য ৷ গত বছর জঙ্গি গোষ্ঠীটি ৪৯৬টি হামলা চালিয়েছে, হত্যা করেছে ১ হাজার ২১ জন মানুষকে, আহত হয়েছে ৮৫০ জন ৷
প্রতিবেদন: আরজেডএন/এপিবি(ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস)
এখন আমার প্রশ্ন হলো যারা এই বেসামরিক মানুষগুলোকে হত্যা করল তারা কি আদো ও মুসলিম হতে পারে?
এখন আসি বর্তমান রাজনীতির কথায়
বর্তমান বিশ্বে শুধু মাত্র ক্ষমতার লোভে তেল গ্যাস ও অন্যান্য বানিজ্যিক ফায়দা লাভের উদ্দেশ্য মধ্য প্রাচ্য সহ আফগানিস্তান, ইরাক, লিবিয়া,তিউনিসিয়া সহ অন্যান্য দেশে যে হত্যা যজ্ঞ শুরু করেছে যার ফলে লাখ লাখ লোক বসতবাড়ি হারা হয়েছে ,লাখ লাখ লোক নির্বিচারে হত্যা করেছে তাদের কে আপনারা কি নামে আখ্যায়িত করবেন?
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



