somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোরের অপেক্ষায়

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১২ এর কথা, খুলনা যাচ্ছি রাতের গাড়ীতে। গাড়ী ফেরীতে উঠেছে রাত তখন আড়াইটা। আমি ফেরীর একেবারে উপরে চলে গেলাম। বসে আছি, চারিপাশ প্রায় ফাকা; লোকজন তেমন নেই, বেশিরভাগই গাড়ীতে ঘুমাচ্ছে। হঠাত একটা ছেলে আমার পাশে এসে দাড়ালো।
-স্যার, জুতাটা পালিশ করে দেবো?
-না বাবা, জুতা পালিশ করতে হবে না
সে গেলো না, আবার
-স্যার, জুতাটা পালিশ করে দিই?
-বললামতো লাগবে না
ছেলেটা চলে গেলো। ৮/১০ মিনিট পর আবার আসলো।
-স্যার, জুতাটা পালিশ করে দিই, ট্যাকা লাগবো না
আমি আবছা অন্ধকারে ছেলেটার মুখের দিকে তাকালাম। ১৩/১৪ বছর বয়স হবে। সে বলতে লাগলো
-স্যার জুতাটা দেন পালিশ করে দিই। আজ একটাও পালিশ করি নাই। এটা তিন নম্বর ফেরীতে উঠছি, বৃষ্টির মধ্যে কেউ গাড়ি থেকে নামে না।
-তুমি কি পড়ালেখা করো?
- জে স্যার
-কোন ক্লাসে পড়ো?
-এইটে
-বাড়ি কোথায়?
-ফরিদপুর
-এতদূর কেনো আসো জুতা পালিশ করতে?
-এলাকায় মান-সন্মানের ভয়তে করি না
-রাতে কিছু খেয়েছো?
-না স্যার
-চলো ফেরীর ক্যান্টিনে তোমাকে খাওয়াবো
-না স্যার, আমি ভিক্ষা করিনা
-কে বলল আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি
ছেলেটাকে জোর করে ক্যান্টিনে নিয়ে এসে বসালাম। খাবারের অর্ডার করলাম। ছেলেটা তৃপ্তি সহকারে খাওয়া শুরু করলো।
-স্যার আপনি খাবেন না?
-না, আমি বাইরের খাবার খুব একটা খাইনা
-স্যার আপনি খান, আপনার বিল আমি দেবো
-তোমার কাছে তো টাকা নাই, আজ তো কোনো পালিশ কোরোনি, তুমি বিল কোথা থেকে দেবে?
-আমার কাছে জমানো ট্যাকা আছে, বইনের পাঠানোর জন্য রাখছিলাম।
-তোমার বোন কি করে?
-গেলোবার ডাক্তারিতে ভর্তি হইছে
-কোন মেডিকেলে?
-খুলনা মেডিকেলে
-তোমরা কয় ভাই বোন?
-দুই ভাইবোন। বইন আর আমি
-বাবা মা আছে?
-জে, বাবা আরেক জায়গায় আরেক মহিলারে নিয়ে সংসার পাতছে; আমাগো দেখে না। আর মায়ে ক্যাথা সিলাই করে সংসার চালাইতো। একদিন মায়ের আঙ্গুলে সুই ফুটে ঘা হয়ে গেছে, পরে হাসপাতালে ডাক্তার আঙ্গুল কাইট্যা ফেলাইছে।
-হুম
-আমার বইনের মেট্রিক পরীক্ষার সময় এলাকার গুন্ডারা তুলে নিয়ে গেছিলো। এরপর বইন অনেকবার গলায় ফাস লাগায় মরতে গেছে; পারে নাই। বইনরে বিয়েও দিতে পারিনা এরকম ঘটনার জন্য।
পরে অনেক কষ্টে লেখাপড়া করে ডাক্তারিতে ভর্তি হইছে। আমারও ডাক্তারি পড়ার অনেক ইচ্ছা। আমি গেরামের সবচেয়ে ভালো স্কুলে পড়ি। আমি সেভেনের ফাইনালে পঞ্চম হইছি। আমার বইনও ওই স্কুলে পড়তো। স্যার খাওনের পর আপনার জুতাটা পালিশ করে দিই?

ফেরী ঘাটে চলে এসেছে। আমার গলার কাছে কিছু একটা আটকে আছে। একটা শব্দও মুখ থেকে বের করতে পারছি না। ঠিকমত ঢোক গিলতে পারছি না। ছেলেটার মুখের দিকে একবার তাকালাম, ধীর শান্ত ভাবে ভাতগুলো গুছিয়ে খাচ্ছে আর দুই গাল বেয়ে টপটপ করে পানি পড়ছে। আমি দ্রুত উঠে গেলাম, ক্যান্টিনে খাবারের বিলটা দিয়েই গাড়ীতে উঠে বসলাম।

২০১৬, ছেলেটার নাম জিজ্ঞেস করিনি। তার বোন হয়তো ডাক্তার হয়ে বেরিয়েছে। ছেলেটাও হ য়তো ডাক্তারি পড়ছে। এক সময় দুই ভাইবোন মায়ের ট্রিটমেন্ট করবে।
ভালো থাকুক সবাই।

আজ জুম্মার নামাজ পড়তে গেছি মসজিদে। ঈমাম খুতবা পড়ছে। আমার পাশে ১৩/১৪ বছর বয়সী দুটা ছেলে খোশ গল্পে মেতে আছে। দুইজনের হাতে দামি স্মার্ট ফোন, তারা অনেক ব্যস্ত ফাইল শেয়ারিং নিয়ে।
জানি না ফাইল গুলো কি!!!
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×