somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা ত্রিমাত্রিক (কিছু এলোমেলো স্মৃতি!!!)

০১ লা মে, ২০০৮ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পরিচয়টা কিভাবে হয়েছিল তা মনে করতে পারলেও বন্ধুত্বতার শুরুটা যে কখন, কোথায় আর কিভাবে- আজ তা আর মনে পড়ে না। অথচ আমার বিশ্ববিদ্যালয় জীবন এই দু'টো মানুষকে ছাড়া এক কথায় বর্ণহীন! অথচ "বন্ধুত্বতার সূচনাটা কোথায়" এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আজ আর মনে করতে পারি না! (বয়স তো আর কম হল না। স্মৃতি বোধকরি ধোঁকা দেওয়া শুরু করে দিয়েছে!!!)


সে যাই হোক - আমি, মুনা আর শবনম (কিরে ঢিলু "শবনম" শুনে কি চমকে উঠলি? হা হা হা!)- আমরা ত্রিমাত্রিক! নামটা দিয়েছিলাম ACM এর account খোলার সময়। কি অদ্ভুতই না ছিল সেইসব দিনগুলো! ভোঁ-কাট্টা ঘুঁড়ির মত - উদ্দেশ্যহীন, ছন্নছাড়া। চাইলেও কি ভোলা যায়!


প্রথমবর্ষের এক্কেবারে প্রথমদিকের দিনগুলো - প্রজাপতির ডানায় রঙ মেখে ভেসে বেড়ানোর দিনগুলো! কি পাগলামিটাই না করতাম। মনে কি পড়ে তোদের - মুফতি, ফেরদৌস আর কায়সারদের নিয়ে কি দুষ্টুমিটাই না করতাম! মনে আছে মুফের গুরুগম্ভীর প্রোগ্রামিং আর প্রব্লেম সল্ভিং বিষয়ক ওয়েব সাইটে কমেন্ট করেছিলাম, "কি হবে অংকের খাতায় হিসেব মিলিয়ে যদি জীবনের খাতায় হিসেব নাই বা মেলে!" হা হা হা... সেই কমেন্ট পেয়ে মুফের মুখটা দেখার মত হয়েছিল। আর ACM প্রবলেম নিয়ে আমাদের সেই কি উত্তেজনা। একটা সল্ভ করতে পারলে যেন রাজ্যজয়ের আনন্দ! আর যদি একজন পেরে যায় তখন ঐ প্রবলেমটা সল্ভ না করা পর্যন্ত দিনের তো বটেই রাতের ঘুমও হারাম! এখন ভাবলে মনে হয় কি বাচ্চাটাই না ছিলাম! আচ্ছা মনে আছে তোদের - সায়েন্স লাইব্রেরীর পাশে বসে হেরে গলায় গান গাওয়ার সেই দিনগুলো, দেশ বদলে ফেলার স্বপ্ন দেখার ক্ষণ, রিকশা করে ক্যাম্পাসে ঘোরা, গলা খুলে গান ধরা; সুমন - নচিকেতার প্রেমিকার (শবনম) সেইসব গানগুলো - আজও যেন বাতাসে কান পাতলে শুনতে পাই...


ইসসস... কি ফাজিলটাই না ছিলাম আমরা! ক্লাসের ছেলেপেলেদের না হয় বাদই দিলাম; স্যারেরাও বাদ যেতেন না আমাদের পঁচানি আর উৎপাত থেকে। মামুন স্যার আর ফয়সাল স্যারকে নিয়ে কি বদমায়েসিটাই না করতাম আমরা। এখন ভাবলে রীতিমত লজ্জাই লাগে। পিঁচকে ফাজলামির একটা সীমা থাকে। উফফফ আমাদের তো তাও ছিল না। ভাগ্যিস জুলিয়াস স্যারকে মুন্না গুরু বানিয়েছিল বলেই সে দফায় আল্লাহ আল্লাহ করে রক্ষা পেয়েছিলেন তিনি! রানা স্যারের সে কি ভাব!!! নাসের স্যারের ইংরেজী উচ্চারণ!!! বাপ্পি স্যারের স্টাইল!!! আর বাবু স্যারের সেই "ম্যাডাম" বলার ভঙ্গি - কি পঁচানিটাই না দিতাম আমরা!!!


ইলেক্ট্রনিক্স আর ডিজিটাল লজিক ভি, এল, এস, আই বরাবরি আমার প্রিয় বিষয় ছিল। আর তাই তো প্রথমবর্ষের ইলেক্ট্রনিক্সকে উৎসর্গ করেছিলাম আমার লেখা প্রথম (এবং সেটাই শেষ অপচেষ্টা ছিল) আধুনিক কবিতা (কবিতা না ছাই!) -
"ছন্দের আজ ছন্দ পতন ঘটেছে,
কবিতারা তাই গৃহহীন!
এখন আমার প্রিয় বই ফ্লয়েড - ইলেক্ট্রনিক্স ডিভাইস!"


হা হা হা... আর এই কোর্সের প্রথম ইনকোর্স দিয়ে মাথা পুরা ৬৯ করে বের হলাম আমরা! সার্কিট গেল আওলায়ে! মুন্না তার ফ্লয়েডের বই ছুঁড়ে ফেলল। জীবনের সকল উদ্দেশ্য হারিয়ে আমরা গিয়ে বসলাম TSC তে। সেখানে বসে sms করলাম আহমেদ রুবেলকে (কোথা থেকে যে এই নম্বরটা উদ্ধার করা হয়েছিল আল্লাহ মালুম!)! শেষমেষ কার হাতে যে মেসেজটা পড়েছিল কে জানে (তবে আহমেদ রুবেলের হাতে যে পৌঁছায়নি সে ব্যাপারে ১০০% নিশ্চিত!)। অথচ রাতে সেই মেসেজের রিপ্লাই পেয়ে সে কি উত্তেজনা আমাদের! ইসসস, কি দিনই না ছিল সেইসব...


তারপর সময় চলে সময়ের নিয়মে আর আমরা - আর আমরা খুঁজে পাই আমাদের নামের সার্থকতা! ত্রিমাত্রিক - তিন মাত্রার তিন মানুষ। যাদের যাত্রা শুরু হয়েছিল একবিন্দু থেকে কিন্তু তারপর সেই যাত্রা চলে নিজ নিজ অক্ষে - যেখানে মেলে না দেখা অন্য কারও...
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৮ রাত ৯:৫৩
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন ভালো না

লিখেছেন সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭



চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।

সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

×