somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌন বনেগা ক্রোড়পতির

২৪ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) উপস্থাপ্ক হিসেবে অমিতাভের পর শাহরুখ কেমন করবেন এটা দেখার জন্যই উৎসুক ছিলেন দর্শকরা। গত সোমবার 'হু ওয়ান্টস টু বী এ মিলিয়নিয়ার' এর আদলে তৈরি এ অনুষ্ঠানের তৃতীয় সিরিজের প্রথম পর্ব প্রচার হয়েছে। অনেক দর্শক শাহরুখের টগবগে উপস্থাপনা ও সরস মনত্দব্যকে পছন্দ করেছেন। আবার অনেকে বলেছেন, অমিতাভ বচ্চনকে ছাড়িয়ে যেতে পারেননি এই কুইজমাস্টার। কিছু ভারতীয় পত্রিকা মন্তব্য করেছে, বলিউডের সর্বাধিক সম্মানী পাওয়া এই তারকা তার তারুন্যদীপ্ত চপলতা ও মজার মনত্দব্য দিয়ে দর্শকচিত্ত জয় করেছেন। পানত্দরে 64 বছর বয়স্ক মেগাস্টার অমিতাভ বচ্চনের উপস্থাপনা ছিল অনেকটা ভাবগম্ভীর। হিন্দুস্তান টাইমস লিখেছে, " অমিতাভ বচ্চন যে আকর্ষণ তৈরি করেছিলেন সেটার অভাব থাকলেও তার নিজন্স ভঙ্গিমার চাপল্য ও নিজেকে নিয়ে মজা করার মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের তিনি টানতে পারবেন বলে মনে হচ্ছে।" এই বক্তব্যের সাথে অনেক তরুণই একমত। "শাহরুখ অসম্ভব রকমের কুল, খুবই বন্ধুত্বপূর্ন এবং মজার।" 24 বছরের সাধনা দত্ত বললেন এ কথা। তিনি লেখাপড়া করেন সাংবাদিকতা বিভাগে। তবে খানের পারফরমেন্স যে প্রত্যাশামাফিক হচ্ছে না সে কথাও বলেছেন অনেকে। "অমিতাভ বচ্চনের সাথে তার কীভাবে তুলনা চলে? কেবিসির মতো শো চালিয়ে নেওয়ার শক্তি তার নেই।" হিন্দুস্তান টাইমসের কাছে এই মত ব্যক্ত করেছেন আরেক দর্শক। শাহরুখের বয়স 41 চলছে। বচ্চন ছেড়ে দেওয়ার পর 1 বছর কেবিসি বন্ধ ছিল। এর আগে এই অনুষ্ঠানের দুটি সিরিজ উপস্থাপনা করেন তিনি। পাকস্থলীতে অপারেশনের কারণে তৃতীয়টিতে তিনি আর থাকতে পারলেন না। কেবিসি আগের মতো একই নিয়মে হচ্ছে। এর মধ্যে শাহরুখ খান শুধু তার নিজের স্টাইলের কিছু মজা ছড়িয়ে দিচ্ছেন। যারা হেরে যাচ্ছেন তাদের সাথে তিনি আলিঙ্গন করছেন। অনুষ্ঠানটির প্রযোজক রুপার্ট মারডকের স্টার নেটওয়ার্ক এর একটি শাখা। শাহরুখের উপস্থাপনার সাড়া বেশ ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন তারা। নভেম্বরে বচ্চনের স্থলে তার নাম ঘোষনা করার পর এক প্রতিক্রিয়ায় অবশ্য খান আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে তার প েকিংবদন্তীর মহানায়ক অমিতাভ বচ্চনের কারিশমা ছাপিয়ে ওঠা সম্ভব হবে না।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:২৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×