বাস স্টান্ডের সেই মেয়েটি
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা কবিতা লিখবো বলে
কত রাত ভাবতে গিয়ে
এভাবে ঘুমিয়ে পরেছি,
যে ভ্রমনে একটা মেয়ে ছিলো
ঘুমের ঘরে কড়া নেড়ে যায়
অনুভবে চুপটি মেরেছি।
প্রতিদিনের মত আজও
বাস স্টান্ডের সেই মেয়েটি
দাঁড়িয়ে কাঁধে ব্যাগ নিয়ে,
তাকে অদেখা ভাব নিয়েছি
ছিমছিম টিপ লুকোচুরি
দেখি খানিকটা দূর গিয়ে।
এক ফালি রোদ্দুর ঝলমলে
চশমার ফাকে তার চাহনি
বারন বার দেখেছি,
উঠা-নামা ঠিক এক সময়ে
অচেনা মানুষ হয়ে তবুও
ভালো লাগা শুপেছি।
মনে পড়ে বাসে উঠতে হঠাৎ
তার হাতের আলতো ছোঁয়া
পেয়েছিলাম বাম হাতে,
অদ্ভুত চরিত্রে থমকে উঠেছি
সিক্ত হয়েছি ব্যাকুল পাড়ায়
হৃদ গগনের বজ্রপাতে।
বাসের সামনে বসে থাকা
মেয়েটি একটু ঘুরে পিছের
সিটে বসলো এসে,
আবছা আলোয় জানালায়
তাকাতেই তার প্রতিচ্ছবি
দেখি মুচকি হেসে।
গল্পের প্রথম পাতার শেষে
বোধহয় এখানে পরিচয়
রেখেছে বড় ভূমিকা,
আবার ফিরবো তাকে নিয়ে
সে অনুগল্পের নাম দিবো-
সেই তুমি অনামিকা।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন