আমার ভালোবাসা সবটুকু তোমায় দিলাম
মুঠো মুঠো, দু হাত ভরে।
আমার সব কবিতা, সব গল্প শুধু তোমার জন্য
তুমি আছো এই হৃদয় জুড়ে।
.
আমার আকাশটা তোমায় দিলাম
সেখানে তুমি পাখির মতো উড়ে বেড়াবে
ডানা মেলে,
আর রাতে চাঁদ হয়ে উঠবে
আলো জ্বেলে।
আমার বাগানটাও তোমায় দিলাম
সেখানে তুমি ফুল হয়ে ফুটবে
সুবাস ছড়িয়ে,
প্রজাপতি হয়ে রং ছড়াবে
আমায় জড়িয়ে।
.
কল্পনার রঙতুলিতে তোমায় রাঙাবো
তুমি রাগ করোনা,
স্বপ্নের সিংহাসনে আমি তোমায় বসাবো
তুমি চলে যেও না।
দখিনা বাতাস হয়ে
এলোমেলো করে দেবো তোমার চুল,
কখনো বা ভালোবেসে
খোপায় গেথে দেবো ফুল।
বুকের পাজর ভেঙে প্রাসাদ বানিয়ে তোমায় দিলাম
তুমি থাকবে কি?
প্রতিটি বসন্তে, প্রতিটি বর্ষায় আমি তোমাকে চাই
পাশে রাখবে কি?
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


